কলকাতা
Election Commission: তৃণমূলের কারা কারা যাবেন নির্বাচন কমিশনের মিটিংয়ে? জেনে নিন
বেশ কিছু প্রশ্ন নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক চাওয়া হয়েছিল।
Truth of Bengal: আগামী ২৮ তারিখ দিল্লি নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূল কংগ্রেসের বৈঠক। সেই বৈঠকে ১০ জনের প্রতিনিধি দল অংশগ্রহণ করবেন। বেশ কিছু প্রশ্ন নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক চাওয়া হয়েছিল। সেই মতো তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় কে নির্বাচন কমিশন থেকে চিঠি দিয়ে জানানো হয়, তারা বৈঠকে তৈরি।
ফ্রিমত ২৮ তারিখ সকাল ১১ টায় বৈঠকের সময়সীমা নির্ধারণ হয়েছে। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েন জানিয়ে দিয়েছেন দশ জন প্রতিনিধির নাম।
* ডিরেক ও ব্রায়েন
* শতাব্দি রায়
* কল্যাণ বন্দ্যোপাধ্যায়
* দোলা সেন
* প্রতিমা মন্ডল
* সাজদা আহমেদ
* মমতা ঠাকুর
* মহুয়া মৈত্র
* সাখেত গোখেল
* প্রকাশ চিক বারিক






