
The Truth of Bengal: রাহুল দ্রাবিড়ের দেখানো পথেই হাঁটলেন রোহিত। বিশ্বকাপ থেকে পাওয়ার পুরস্কারমূল্যের একটা অংশ সাপোর্ট স্টাফদের দেওয়ার সিদ্ধান্ত রোহিত শর্মার। সবাই সমান বোনাস না পাওয়ায় রোহিত সাপোর্ট স্টাফদের টাকা দেওয়ার সিদ্ধান্ত নেন। এমনকি, রোহিত শর্মা সাপোর্ট স্টাফদের জন্য তার ৫ কোটি টাকার বোনাস প্রাইজমানি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতায় দলের ক্রিকেটার, কোচ ও সাপোর্ট স্টাফদের পুরস্কার দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ১২৫ কোটি টাকা ভাগ করে দেওয়া হয়েছে সকলের মধ্যে। কিন্তু বোর্ডের টাকা ভাগ করা নিয়ে অখুশি ছিলেন রোহিত। নিজের টাকা ফিরিয়ে দিতে চেয়েছিলেন তিনি। ভারতীয় ক্রিকেট অধিনায়ক রোহিত শর্মা দলের সাপোর্ট স্টাফদের জন্য পুরস্কারের অর্থ বাড়ানোর জন্য বিসিসিআই থেকে তার ৫ কোটি টাকা বোনাস ত্যাগ করার প্রস্তাব দিয়েছেন বলে জানা গেছে।
১২৫ কোটি টাকার মধ্যে দলের ১৫ জন ক্রিকেটার ও প্রধান কোচ দ্রাবিড় পেয়েছেন ৫ কোটি টাকা করে। ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর, বোলিং কোচ পারস মামব্রে এবং ফিল্ডিং কোচ টি দিলীপ পেয়েছেন ২.৫ কোটি টাকা করে। দলের বাকি ন’জন সাপোর্ট স্টাফ ও রিজ়ার্ভে থাকা চার ক্রিকেটার ১ কোটি টাকা করে পেয়েছেন। তিন সহকারী কোচ ও সাপোর্ট স্টাফদের কম টাকা দেওয়ায় অখুশি দ্রাবিড় ও রোহিত।
রিপোর্ট অনুযায়ী, ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাও সাপোর্ট স্টাফদের জন্য তার ৫ কোটি টাকার বোনাস প্রাইজমানি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একটি প্রতিবেদনে বলা হয়েছে রোহিত আর্থিক পুরস্কারের বিষয়টি মন থেকে মেনে নিতে পারেননি। ১২৫ কোটি টাকা যখন ভাগ করা হচ্ছিল তখন রোহিত প্রতিবাদ করেছে। ও বলেছিল, সাপোর্ট স্টাফদের কম টাকা দেওয়া হচ্ছে। নিজের টাকাও ছেড়ে দিতে রাজি ছিল রোহিত। তাঁর কথায়, যে তিন জন সহকারী কোচ ছিলেন দলের সঙ্গে , বিশ্বকাপ জয়ের পেছনে তাদের ভূমিকা কারও থেকে কোনও অংশে কম নয়। এই বিষয়টা মাথায় রেখেই তাদের মূল্যায়ন করা উচিত। দিন-রাত অমানুষিক পরিশ্রম করে, দলটাকে লড়াইয়ের জন্য প্রস্তুত করেছেন তারা।






