চাকরি

সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ! কীভাবে করবেন আবেদন? জানুন বিস্তারিত

মাসে বেতন মিলবে ৪০ হাজার টাকা করে।

Truth Of Bengal: রাজ্যর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্যর অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় সিক্যুরিটি অফিসার পদে নিয়োগ করা হবে। ২০ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদনপত্র ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নিন।

প্রয়োজনীয় নথিপত্র সমেত ২৪ নভেম্বর বিকেল ৫টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে পাঠাতে হবে ডাকযোগে। রেজিস্টার্ড পোস্টে বা স্পিড পোস্টে বা কুরিয়ার মারফত আবেদনপত্র পাঠাতে হবে এই ঠিকানায়—-“The Registrar, St. Xavier’s University, Kolkata, Premises No. IIIB-1, Action Area IIIB, P.S NewTown, Kolkata-700160”

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, সিক্যুরিটি অফিসার পদে আবেদনের জন্য যে কোনো শাখায় স্নাতক হতে হবে। কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে নিরাপত্তার। জেসিও র্যাঙ্কের কমপক্ষে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্রাক্তন সেনাকর্মীদের। মাসে বেতন মিলবে ৪০ হাজার টাকা করে।

Related Articles