প্রযুক্তি

WhatsApp: ছবি-ভিডিও দেখা হবে এখন আরও সহজ, হোয়াটসঅ্যাপে আসছে নয়া ফিচার

এই ফিচারটি মূলত হোয়াটসঅ্যাপ ওয়েব ক্লায়েন্টের সাইডবারে একটি নতুন এন্ট্রি পয়েন্ট হিসেবে যুক্ত হয়েছে

Truth of Bengal: মেটা কর্তৃপক্ষ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য এমন এক ফিচার আনছে যার মাধ্যমে ব্যবহারকারীরা খুব সহজেই নিজেদের সাম্প্রতিক ছবি, ভিডিও, ডক্যুমেন্ট, জিআইএফ ও লিঙ্ক এক জায়গায় দেখতে ও ম্যানেজ করতে পারবেন। WABetaInfo জানিয়েছে, হোয়াটসঅ্যাপ এখন “মিডিয়া হাব” নামের নতুন একটি সেন্ট্রালাইজড সেকশন টেস্ট করা শুরু করেছে, যা বর্তমানে সীমিত কিছু ওয়েব ব্যবহারকারীর জন্য চালু করা হয়েছে। এই ফিচারটি মূলত হোয়াটসঅ্যাপ ওয়েব ক্লায়েন্টের সাইডবারে একটি নতুন এন্ট্রি পয়েন্ট হিসেবে যুক্ত হয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা আলাদা আলাদা চ্যাট না খুলেই নিজের চ্যাটে শেয়ার হওয়া সমস্ত মিডিয়া কনটেন্ট একসঙ্গে দেখতে পারবেন। মিডিয়া হাব ফিচারে থাকবে বিল্ট-ইন সার্চ অপশন, যার মাধ্যমে ব্যবহারকারীরা নির্দিষ্ট মিডিয়া ফাইল খুঁজে নিতে পারবেন।

WABetaInfo তাদের রিপোর্টে জানিয়েছে, নতুন এই মিডিয়া হাব ইন্টারফেস একটি সুস্পষ্ট এবং অর্গানাইজড ভিউ দেবে, যেখানে ব্যবহারকারীরা সাম্প্রতিক সময়ে শেয়ার করা ছবি ও ভিডিও ছাড়াও চ্যাটে থাকা লিঙ্ক ও ডক্যুমেন্ট সহজেই ব্রাউজ করতে পারবেন। ফলে অনেক পুরনো চ্যাট স্ক্রল না করেই প্রয়োজনীয় ফাইল খুঁজে পাওয়া যাবে সহজে। তবে এই হাবে শুধু সর্বশেষ মিডিয়া কনটেন্ট দেখা যাবে, যাতে ব্যবহারকারীরা সবচেয়ে আপ-টু-ডেট ফাইলগুলো দ্রুত পেয়ে যাবেন। এছাড়া, নতুন মিডিয়া হাব ব্যবহারকারীদের দেবে বাল্ক অ্যাকশন ফিচার, অর্থাৎ একসঙ্গে অনেক ছবি বা ভিডিও বেছে নেওয়ার সুবিধা। এর পাশাপাশি তারিখ বা ফাইল সাইজ অনুযায়ীও মিডিয়া সার্চ করার সুবিধা থাকছে।

Related Articles