খেলা

Champions League: জোড়া গোলের পরেই লাল কার্ড, তবুও বায়ার্নের কাছে হার পিএসজির, জয় লিভারপুলের, পয়েন্ট নষ্ট জুভেন্টাসের

চলতি বছরের চ্যাম্পিয়ন্স লিগের আসরে ১৬ ম্যাচে জয় পেয়ে নজির গড়ল ভিনসেন্ট কোম্পানির দল।

Truth of Bengal: বায়ার্ন-২ পিএসজি-১

চলতি বছরের চ্যাম্পিয়ন্স লিগের আসরে ১৬ ম্যাচে জয় পেয়ে নজির গড়ল ভিনসেন্ট কোম্পানির দল। পার্ক দে প্রিন্সেসে আয়োজিত ম্যাচে ২-১ গোলে হ্যারি কেইনরা পরাজিত করলেন লুইস এনরিকের দল পিএসজিকে। জার্মান জায়ান্টদের হয়ে জোড়া গোল করে স্কোরশিটে নাম তুললেন লুইস দিয়াজ।

কিন্তু ম্যাচের প্রেক্ষাপট লিখতে গেলে বলতেই হবে প্রতিপক্ষকে সব দিক দিয়েই টেক্কা দিলেও জয় পেল না পিএসজি। ম্যাচের চার মিনিটের মাথায়, বায়ার্নের হয়ে প্রথম গোল করেন লুইস দিয়াজ। এই গোলের পর বিরতির কিছুটা আগে ফের নিজেদের দলের হয়ে দ্বিতীয় গোলটি তুলে নেয় ভিনসেন্টের দল। এবারও লক্ষ্যভেদ করেন সেই দিয়াজ। এরপরই ঘটল অঘটন। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ৭ মিনিটের মাথায় পিএসজির রক্ষণভাগের অন্যতম স্তম্ভ মরক্কোর ডিফেন্ডার হাকিমিকে মারাত্মক ফাউল করলে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় দিয়াজকে। ফলে পুরে দ্বিতীয়ার্ধটা ১০ জনে লড়াই করে জার্মান ক্লাবটি।

বিরতির পর ১০ জনের বায়ার্নকে পেয়ে যেন আক্রমণের ঝড় তুলতে শুরু করে লুইস এনরিকের দল। একের পর এক আক্রমণ শানালেও জার্মান প্রাচীর ভাঙতে পারছিলেন না তাঁরা। তবুও ৭৪ মিনিটে হোয়াও নেভেসের বাইসাইকেল ভলি জড়িয়ে জায় বায়ার্নের জালে। এখানেই শেষ। তারপর আর শত চেষ্টা করেও গোলের দেখা পেলেন না হাকিমিরা। শেষ পর্যন্ত ম্যাচ হেরেই মাঠ ছাড়তে হল তাঁদের। ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে বর্তমানে সাপ-লুডোর পয়েন্ট টেবিলে শীর্ষে রইল জার্মান ক্লাব। অপর দিকে ৯ পয়েন্ট সংগ্রহ করে লুইস এনরিকের দল থাকল ৩ নম্বরে।

লিভারপুল-১ রিয়াল মাদ্রিদ-০

চ্যাম্পিয়ন্স লিগের অপর ম্যাচে নিজেদের ঘরের মাঠে অল রেডসরা ১-০ গোলে পরাজিত করে রিয়াল মাদ্রিদকে। লিভারপুলের হয়ে একমাত্র গোলটি অ্যালেক্সিস অ্যালিস্টার। রিয়াল বনাম লিভারপুলের ম্যাচে যে কয়জন তারকার দিকে চোখ রাখতে হয়, তার মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য হলেন রিয়ালের বেলজিয়াম গোলরক্ষক থিবো কোর্তুয়া।

একের পর এক সেভ করে অল রেডসদের যাবতীয় আক্রমণ যখন তিনি প্রতিহত করছিলেন, তখন মাঠে উপস্থিত রিয়াল কর্তা থেকে সমর্থকরা যেমন স্বস্তির নিঃশ্বাস ফেলছিলেন, তেমনি মাথায় হাত দিয়ে কপাল চাপড়াচ্ছিলেন আর্নে সল্ট ও তাঁর দলের সমর্থকরা। কোর্তুয়া একের পর এক সেভ যেন অল রেডসদের যাবতীয় আক্রমণ রুখে দিয়ে প্রমাণ দিচ্ছিলেন কেন তাঁকে নিয়ে এখনও আলোচনার আসর গরম হয়ে ওঠে।

কিন্তু তবুও শেষ রক্ষা হল না জ্যাবি আলান্সোর দলের। ম্যাচের ৬১ মিনিটে অ্যালিস্টারের হেড সেভ করতে পারলেন না বেলজিয়াম গোলরক্ষক। বল জড়িয়ে গেল রিয়ালের জালে। এই গোলের পরও লিভারপুল আরও ব্যবধান বাড়াতে পারত। এই গোলেই শেষ পর্যন্ত হার মানতে হল কিলিয়ান এমবাপে-বেলিংহ্যামদের।

জুভেন্টাস-১ স্পোর্টিং-১

চ্যাম্পিয়ন্স লিগে একেবারেই ছন্দে নেই ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। আগের তিনটি ম্যাচে ২টি ড্র ও একটি হার নিয়ে মঙ্গলবার চতুর্থ ম্যাচ খেলতে নেমেছিল ইতালিয়ান ক্লাবটি। কিন্তু সেই ম্যাচেও জয় পেল না তারা। স্পোর্টিং সিপির বিপক্ষে ১-১ গোলেই ম্যাচ শেষ করতে হল ইতিলিয়ান জায়ান্টদের।

ম্যাচের ১২ মিনিটেই আরজোর গোলে এগিয়ে যায় স্পোর্টিং। এরপর জুভেন্টাস গোল শোধ করে সমতায় ফেরে ম্যাচের ৩৪ মিনিটে। ইতালিয়ান ক্লাবটির হয়ে গোল দুসান ভালহোভিচের। এরপর গোলের চেষ্টা করেও স্পোর্টিংয়ের রক্ষণ ভেদ করতে পারেননি জুভেন্টাস ফুটবলরারা। ফলে ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল তাদের।

অপর একটি ম্যাচে জয় পেয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ ও টটেনহ্যাম। অ্যাটলেটিকো ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করে ইউনিয়ান সেন্টকে। অ্যাটলেটিকোর হয়ে গোল করেন জুলিয়ান আলভারেজ, কর্নর এবং মার্কোস লরেন্তে। অপর ম্যাচে অলিম্পিয়াসের কাছে আটকে গেল পিএসভি। ম্যাচের ফল ১-১।

 

Related Articles