প্রযুক্তি

বিশ্বের প্রথম স্পিচ টু স্পিচ এআই মডেল! তাক লাগাল আইআইটির পড়ুয়াদের গবেষণা

এরইমধ্যে বিশ্বের প্রথম স্পিচ টু স্পিচ এআই মডেল তৈরি করে তাক লাগিয়ে দিলেন আইআইটি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের মেধাবী পড়ুয়া স্পর্শ আগরওয়াল।

Truth Of Bengal: গোটা বিশ্বে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বিপ্লব শুরু হয়েছে। এআই আজ জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এরইমধ্যে বিশ্বের প্রথম স্পিচ টু স্পিচ এআই মডেল তৈরি করে তাক লাগিয়ে দিলেন আইআইটি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের মেধাবী পড়ুয়া স্পর্শ আগরওয়াল।

অভিনব এআই মডেল মানুষের মতোই গান গাইতে পারে, ধীর আওয়াজে কথা বলতে পারে, এমনকি ভেবেচিন্তে বুদ্ধিদীপ্ত উত্তর দিতে পারে যে কোনো প্রশ্নর। মানুষের মতো কথা বলতে লুনা এআই নামে ওই এআই মডেলের ভেতরে ইনবিল্ট অডিও সিস্টেম রয়েছে। যার ফলে দ্রুত উত্তর দিতে পারে এআই মডেল।

জয়পুরের বাসিন্দা ২৫ বছর বয়সি স্পর্শর পিক্সা এআই নামে এক স্টার্টআপ সংস্থা রয়েছে। নিজের স্টার্টআপ সংস্থার হয়ে
স্পর্শ আগরওয়াল লুনা এআই নামে স্পিচ টু স্পিচ ফাউন্ডেশনাল এআই মডেল তৈরি করেছেন। এআই মডেল লঞ্চ করে তার কথা এক্স হ্যান্ডেলে পোস্ট করেন স্পর্শ আগরওয়াল। জিপিইউ, ক্লাউড ক্রেডিট, ক্রেডিট কার্ডে ধার নিয়ে এআই মডেল তৈরি করার কথা জানান স্পর্শ।

Related Articles