ওপার বাংলা

২০২৬ সালের নির্বাচন বয়কট করবেন আওয়ামি লিগের সমর্থকেরাঃ হাসিনা

হাসিনা জানিয়েছেন, নির্বাচন বয়কট করলেও তাঁর দলের সমর্থকদের অন্য কোনও দলকে সমর্থন করার আহ্বান জানাবেন না তিনি।

Truth Of Bengal: বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে সরগরম রাজ্য-রাজনীতি। প্রত্যেকটি রাজনৈতিক দল ময়দানে নেমে পড়েছে। এর আগে নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে আওয়ামি লিগ নির্বাচনে অংশ নেবে না। তারপরই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, ২০২৬ সালের নির্বাচন বয়কট করবেন আওয়ামি লিগের সমর্থকেরা। হাসিনা এক সাক্ষাৎকারে বলেন, লক্ষ লক্ষ মানুষ তাঁর দল আওয়ামি লিগকে সমর্থন করে। বর্তমান অবস্থায় তাঁরা ভোট বয়কট করবেন। কোনও গণতন্ত্রে লক্ষ লক্ষ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা যায় না।’

হাসিনা জানিয়েছেন, নির্বাচন বয়কট করলেও তাঁর দলের সমর্থকদের অন্য কোনও দলকে সমর্থন করার আহ্বান জানাবেন না তিনি। হাসিনা আরও জানান, বাংলাদেশে ১২ কোটি ৬০ লক্ষেরও বেশি ভোটার রয়েছে। শেখ হাসিনার এমন মন্তব্যের পর তুঙ্গে রাজনৈতিক তর্জা। ২০২৪ সালের অগাস্ট মাসে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে আসতে বাধ্য হন শেখ হাসিনা। তারপর সেই দেশের ক্ষমতা দখল করে মহম্মদ ইউনূসের অন্তর্বতীকালীন সরকার।

তারপরই আওয়ামি লিগ ও সেই দলের নেতা-নেত্রীদের বিরুদ্ধে মামলাও হয় অনেক। ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে। আমরা সেটাই দেখতে চাই। জনগণও চায়, দ্রুত নির্বাচন হোক এবং গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাক দেশ। ভোট যাতে সুষ্ঠুভাবে হয়, যাতে কোনোরকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে একাধিক বিষয়ে প্রশাসনের তরফ থেকে নির্দেশ দেওয়া হচ্ছে। তবে মহম্মদ ইউনূস ফ্রেব্রুয়ারীতে ভোট ঘোষণার পরও জল্পনা আরো বেড়েছে রাজনৈতিক দলগুলির মধ্যে ।

 

Related Articles