দেশ

‘মন কি বাত’ থেকে দেশবাসীকে ছটপুজোর শুভেচ্ছা মোদির, কী বললেন তিনি?

Truth Of Bengal: রবিবার, ২৬ অক্টোবর, ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) মাসিক অনুষ্ঠান ‘মন কি বাত’এর ১২৭তম পর্ব। সেখান থেকে ছটপুজো উপলক্ষে তিনি দেশবাসীকে শুভেচ্ছা জানান। পাশাপাশি, উৎসবে মহিলারা যেভাবে নিজেদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেন, তিনি তার প্রশংসাও করেন। উৎসবের মরশুমে গোটা দেশে কী হচ্ছে, তার বর্ণনাও দেন প্রধানমন্ত্রী। এছাড়াও একাধিক বার্তা দেন তিনি।

আরও পড়ুনঃ মুক্তির পরদিন থেকেই ঝিমিয়ে পড়ল ‘থামা’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “উৎসবের মেজাজে বর্তমানে রয়েছে গোটা দেশ। কিছুদিন আগে আমরা দীপাবলি উদযাপন করেছি এবং মানুষ এবার ব্যস্ত ছটপুজোয়। প্রত্যেক ঘরে তৈরি হচ্ছে ঠেকুয়া। চারিদিকেই ঘাট সাজানো হচ্ছে। ব্যস্ততা দেখা যাচ্ছে বাজারগুলিতেও। চারিদিকে দেখা যাচ্ছে ভক্তি, স্নেহ এবং ঐতিহ্যের মিলন।” উৎসবে মহিলাদের ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, “যেভাবে নিষ্ঠার সঙ্গে ছট উপবাস পালনকারী মহিলারা প্রস্তুতি নেন এই উৎসবের, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।” (Narendra Modi)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

আগামী ৭ নভেম্বর ‘বন্দেমাতরম’ গানটির জন্মদিন। সেই উপলক্ষে প্রধানমন্ত্রী বলেন, “পৃথিবী মাতা এবং আমরা তাঁর সন্তান, এই অনুভূতি ভারতীয় সভ্যতার ভিত্তি স্থাপন করার সময় জাগিয়ে তুলেছিল বেদ। একইভাবে এক মন্ত্র হিসেবে ‘বন্দেমাতরাম’ লিখে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মাতৃভূমি এবং তাঁর সন্তানদের মধ্যে সম্পর্ককে প্রতিষ্ঠিত করেছিলেন।” যদিও রাজনৈতিক মহলের মতে এই জাতীয় বক্তব্য প্রধানমন্ত্রীর রাখছেন আসন্ন বাংলা ও বিহার বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে। ভোটারদের মন জিততে তিনি এমনটি বলছেন বলে মত ওয়াকিবহাল মহলের।  (Narendra Modi)

Related Articles