আগামী মরশুমে নাইটদের কোচ অভিষেক নাইয়ার : সূত্র
খুব সম্ভবত আগামী নভেম্বর-ডিসেম্বর মাসে আইপিএল-র মিনি নিলাম অনুষ্ঠিত হবে।
Truth Of Bengal: গত মরসুমে আইপিএলের আসরে একেবারেই ভাল ফল হয়নি শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্সের। গম্ভীর দলের কোচের পদ ছাড়ায় কোচ হিসেবে নাইট কর্তারা নিযুক্ত করেছিলেন চন্দ্রকান্ত পণ্ডিতকে। এবং মেন্টর হিসেবে ছিলেন ডোয়েন ব্র্যাভো। কিন্তু দলের পারফরম্যান্স খারাপ হওয়ার পর পণ্ডিতকে কোচের পদ থেকে সরিয়ে দেন নাইট কর্তারা। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যম সূত্রে খবর, আগামী মরসুমে ভাল ফলের আশায় এবার পণ্ডিতের চেয়ারে নাইট কর্তারা বসাতে চলাছেন জাতীয় দলের প্রাক্তন সহকারী কোচ অভিষেক নায়ার।
View this post on Instagram
কেননা অভিষেককে নাইটদের প্রধান কোচের পদে বসানোর অন্যতম কারণ হিসেবে নাইট কর্তারা মনে করছেন, যেহেতু ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক দীর্ঘদিন নানাভাবে যুক্ত থাকার অভিজ্ঞতা যেমন রয়েছে, তেমনই রয়েছে স্কাউটিং-এ কাজ করার অভিজ্ঞতাও। বর্তমান ভারতীয় ক্রিকেটে রিঙ্কু সিং, হর্ষিত রানাদের তুলে এনেছিলেন অভিষেকই।
সংবাদ মাধ্যম সূত্রে আরও জানা গিয়েছে, অভিষেকের নাম কোচ হিসেবে ঠিক করে রাখলেও, এখনই তা সরকারিভাবে প্রকাশ করেনি নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট। খুব সম্ভবত আগামী নভেম্বর-ডিসেম্বর মাসে আইপিএল-র মিনি নিলাম অনুষ্ঠিত হবে। তার আগেই হয়ত অভিষেকের নাম কোচ হিসেবে ঘোষণা করতে পারেন নাইট কর্তৃপক্ষ।






