কোলে নিতে ইচ্ছে করছে! মায়ের কোল থেকে সদ্যজাতকে নিয়ে পলাতক এক মহিলা
Truth Of Bengal: গত বৃহস্পতিবার কোল আলো করে এসেছিল এক ফুটফুটে কন্য়া। আনন্দে মেতে উঠেছিল গোটা পরিবার। সেই আনন্দ এক মুহূর্তে বদলে গেল বিষাদে। মায়ের কোল থেকে শিশুকে নিয়ে পালাল অজ্ঞাতপরিচয় এক মহিলা। কী হয়েছিল? (Shrirampur)
আরও পড়ুনঃ Child Labor: জয়পুরে চুড়ির কারখানা থেকে উদ্ধার বিহার থেকে পাচার হওয়া ৭ শিশু শ্রমিক
জানা যায়, গত বুধবার কোন্নগর ঘোষাল বাগানের বাসিন্দা নেহা কুর্মি প্রসব যন্ত্রনা নিয়ে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ভর্তি হন।বৃহস্পতিবার সিজার করে কন্যা সন্তানের জন্ম দেন। বুধবার, সারে এগারোটা নাগাদ তার ছুটি হয়। বাড়ি ফিরে যাওয়ার জন্য় বাইরে গাড়ি ডাকতে যান পরিবারের লোক। হাসপাতালের বাইরেই সদ্য়জাতকে হাতে নিয়ে দাঁড়িয়েছিলেন নেহা। অভিযোগ, সেই সময় কালো বোরখা পরে এক মহিলা সেখানে আসেন। বলেন, তারও নাতি হয়েছে। তাই শিশুটিকে কোলে নিতে ইচ্ছে করছে। এরপরই মায়ের কোল থেকে শিশুকে নিয়েই পালিয়ে যান ওই মহিলা। (Shrirampur)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/
এই ঘটনার পর পুলিশে খবর দেওয়া হয়। খবর পাওয়া মাত্রই হাসপাতালে পৌঁছান আই সি শ্রীরামপুর, এসিপি সহ চন্দনগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এরপরই ঘটনার তদন্ত শুরু করেন। হাসপাতালের সিসিটিভি খতিয়ে দেখেন তাঁরা। তাতে দেখা যায় সেই মহিলা শিশুকে কোলে নিয়ে হাসপাতালের দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছেন। (Shrirampur)

এরপরই সেই মহিলার সন্ধান পেতে নাকা শুরু করে পুলিশ। শ্রীরামপুর নগার মোড়ে মহিলাকে দেখতে পাওয়া যায়। তারপরই তাঁকে আটক করে পুলিশ। কম সময়ের মধ্যে শিশুটিকে উদ্ধার করা যায়। এরপর স্বস্তি পান পুলিশ ও পরিবার উভয়ই। (Shrirampur)






