দুর্দিনে উত্তরবঙ্গের পাশে মেসি, মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে দেবেন ১০ লক্ষ টাকার চেক
মমতা বন্দ্যোপাধ্যায় সহ গোটা তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে বিরোধীরা।
Truth Of Bengal: উত্তরবঙ্গের পাশে দাঁড়ালেন আর্জেন্টিনার তারকা ফুটবলার লিও মেসি। ডিসেম্বরে ১৩ তারিখ তিনি ৩ দিনের ভারত সফরে আসছেন। প্রথমে তিনি আসবেন কলকাতায়, তারপর মুম্বাই এবং শেষের রাজধানীতে, অর্থাৎ দিল্লিতে। তবে কলকাতায় তিনি দেখা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবং তাঁর হাতে তুলে দেবেন ১০ লক্ষ টাকার একটি চেক মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে।
যেই আয়োজক মেসিকে ভারতে আনছেন, সেই শতদ্রু দত্ত সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। তাতে এই ব্যাপারে লেখা হয়েছে। তিনি লেখেন, “এক স্পন্সর যে গোট ট্যুরের সঙ্গে যুক্ত, সে ১০ লক্ষ টাকা দেবে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে পাশে থাকার জন্য উত্তরবঙ্গের দুর্গতদের। সেই চেকটি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে লিওনেল মেসির তরফ থেকে।”
প্রসঙ্গত, গোটা উত্তরবঙ্গের অবস্থা এই মুহূর্তে শোচনীয় নিম্নচাপের ভারী বৃষ্টি ও হড়পা বানের জেরে। অজস্র মানুষ আহত ও নিহত হয়েছেন এর জেরে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবরকম সাহায্যে আশ্বাস দিয়েছেন। গোটা উত্তরবঙ্গের পরিস্থিতি তিনি এই মুহূর্তে খতিয়ে দেখছেন। তবে এটিও রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে বর্তমানে। মমতা বন্দ্যোপাধ্যায় সহ গোটা তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে বিরোধীরা। যদিও শাসকদলের তরফ থেকেও পাল্টা দেওয়া হয় তাদের।






