চন্দ্রবোড়া উদ্ধার করতে গিয়ে ছোবল খেয়ে মৃত্যু! দেখুন ভিডিয়ো
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতাপনগর হাসপাতাল সংলগ্ন একটি বাড়িতে ঢুকে পড়েছিল একটি পূর্ণবয়স্ক চন্দ্রবোড়া সাপ।
Truth Of Bengal: নদিয়ার নবদ্বীপে সাপ উদ্ধার করতে গিয়ে বিষাক্ত চন্দ্রবোড়ার ছোবলে মৃত্যু হয়েছে এক সর্পপ্রেমী যুবকের। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে নবদ্বীপ থানার পালপাড়া এলাকায়। মৃতের নাম দীপ বালা, স্থানীয়ভাবে যিনি সাপ ধরার কাজে পরিচিত ছিলেন। ছোবলের সেই ভিডিয়ো দেখে শিউড়ে উঠবেন আপনিও।
View this post on Instagram
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতাপনগর হাসপাতাল সংলগ্ন একটি বাড়িতে ঢুকে পড়েছিল একটি পূর্ণবয়স্ক চন্দ্রবোড়া সাপ। খবর পেয়ে দীপ সেখানে পৌঁছে সাপটি ধরার চেষ্টা করেন। সেই সময় সাপটি আচমকা তাকে ছোবল মারে। সঙ্গে সঙ্গে তাঁকে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে এন.আর.এস মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তাঁর মৃত্যু হয়।
দীপের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দীপ বালা প্রায়শই আশপাশের গ্রামে সাপ উদ্ধার করতে যেতেন এবং মানুষকে সাপ সংরক্ষণ সম্পর্কে সচেতন করতেন। তাঁর মৃত্যুতে এলাকায় গভীর শোকের পাশাপাশি ক্ষোভও প্রকাশ পেয়েছে—যথাসময়ে অ্যান্টিভেনম ও সাপ ধরার নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে অনেকে দাবি করেছেন।






