খেলা

আইসিসি-র প্লেয়ার অফ দ্য মান্থ হলেন অভিষেক ও স্মৃতি

Truth Of Bengal: গত সেপ্টেম্বর মাসে আইসিসি-র প্লেয়ার অফ দ্য মান্থ নির্বাচিত হলেন দুই ভারতীয় ক্রিকেটার। এরা হলেন অভিষেক শর্মা ও স্মৃতি মান্ধানা। স্মৃতি অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে সিরিজে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন। চারটি ম্যাচের মধ্যে তিনিট ম্যাচে তাঁর রান ছিল ৫৮, ১১৭, ১২৫। চারটি একদিনের ম্যাচে স্মৃতির মোট রান হল ৩০৮। তবে এর মধ্যে তৃতীয় একদিনের ম্যাচে ৫০ বলে ১০০ রানের ইনিংসটি অন্যতম সেরা। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার বিচারে এই পুরস্কার পাওয়ার ফলে স্মৃতি পিছনে ফেলে দেন তাজমিন ব্রিটস ও সিদ্রা আমিনকে।

এরপর সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে স্মৃতি জানান, ‘আইসিসি-র প্লেয়ার অফ দ্য মান্থ পুরস্কার পেয়ে আমার দারুণ অনুভূতি হচ্ছে। কেননা আমার মনে হয় এই ধরনের পুরস্কার পাওয়া প্রত্যেক খেলোয়াড়ের কাছেই আগামী দিনের ভাল খেলার পক্ষে উৎসাহ দেবে।’

এখানেই শেষ নয়, স্মৃতির আরও সংযোজন, ‘আমার সব সময়ই লক্ষ্য ছিল ক্রিকেট মাঠে নিজের সেরাটা দেওয়ার। এখনও সেই লক্ষ্য নিয়েই মাঠে নামি। আশাকরি বিশ্বকাপের আগামী ম্যাচগুলিতে নিজের সেরাটা উপহার দিয়ে দেশকে জয় এনে দিতে পারব।’

Related Articles