আন্তর্জাতিকদেশ

Oil Diplomacy: ‘রাশিয়া থেকে তেল কিনবেন না মোদি’! ট্রাম্পের দাবির পরই বিবৃতি জারি করে স্পষ্ট জবাব দিল দিল্লি

ট্রাম্প বলেন, উনি অর্থ্যাৎ ভারতের প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি আমায় আজ আশ্বাস দিয়েছেন যে, রাশিয়া থেকে তাঁরা আর তেল কিনবেন না।

Truth of Bengal: রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে চলেছে ভারত।এই দাবি করে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন, উনি অর্থ্যাৎ ভারতের প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদি আমায় আজ আশ্বাস দিয়েছেন যে, রাশিয়া থেকে তাঁরা আর তেল কিনবেন না। আমরা চাই, চিনও একই পথে হাঁটুক।পাশাপাশি, ভারতের সঙ্গে নিজের সম্পর্কের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, উনি আমার বন্ধু। আমাদের মধ্যে দারুণ সম্পর্ক রয়েছে।তবে ট্রাম্পের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই নয়াদিল্লি কার্যত ভিন্ন বার্তা দিয়েছে (Oil Diplomacy)।

বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের তরফে প্রকাশিত এক বিবৃতিতে মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট জানিয়ে দেন ভারতের তেল আমদানির নীতি জাতীয় স্বার্থের ভিত্তিতেই নির্ধারিত হয়। তিনি বলেন, ভারত যথেষ্ট পরিমাণ তেল ও গ্যাস আমদানি করে থাকে। বিশ্বে জ্বালানির বাজারে অস্থিরতার মধ্যে দেশের ক্রেতাদের স্বার্থ সুরক্ষিত রাখাই আমাদের অগ্রাধিকার। তেল আমদানির নীতিও সেই লক্ষ্যেই পরিচালিত হয়। যদিও ওই বিবৃতিতে ট্রাম্প বা তাঁর মন্তব্যের সরাসরি উল্লেখ করা হয়নি, কূটনৈতিক মহলের একাংশের মতে, নয়াদিল্লির বক্তব্যের মধ্যেই স্পষ্ট ইঙ্গিত মিলেছে—তেল কেনা নিয়ে নিজেদের স্বাধীন অবস্থান থেকে সরছে না ভারত।রুশ-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই আমেরিকা ও ইউরোপের আর্থিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে তুলনামূলক কম দামে অশোধিত তেল আমদানি বাড়িয়ে এসেছে ভারত (Oil Diplomacy)।

পরিসংখ্যান বলছে, কয়েক বছরের মধ্যে রুশ তেল আমদানির পরিমাণ ০.২ শতাংশ থেকে বেড়ে ৩৫ শতাংশে পৌঁছেছে।রাশিয়া থেকে তেল কেনা অব্যাহত রাখায় ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক (মোট ৫০ শতাংশ) চাপিয়েছেন ট্রাম্প। তবুও নয়াদিল্লি রুশ তেল আমদানি বন্ধ করেনি। ফলে, মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক দাবির পরেও ভারতের অবস্থানে বড় কোনও পরিবর্তন আসবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।কূটনৈতিক সূত্রের বক্তব্য, ট্রাম্পের মন্তব্যের জবাবে নয়াদিল্লির সংযত প্রতিক্রিয়া ইঙ্গিত দিচ্ছে—জাতীয় স্বার্থই ভারতের কাছে সর্বাগ্রে, এবং ভবিষ্যতেও সেই নীতি বজায় রেখেই তেল আমদানি সংক্রান্ত সিদ্ধান্ত নেবে মোদি সরকার (Oil Diplomacy)।

Related Articles