প্রযুক্তি

তথ্যপ্রযুক্তিতে বিপ্লব? ভারতে AI হাব! বিপুল পরিমাণ টাকা বিনিয়োগের ঘোষণা গুগলের

সংস্থার দাবি, এটি যুক্তরাষ্ট্রের বাইরে গুগলের সবচেয়ে বড় এআই হাব হতে চলেছে।

Truth Of Bengal: ভারতে তৈরি হতে চলেছে AI (কৃত্রিম বুদ্ধিমত্তা) হাব। বড় ঘোষণা করেছে গুগুল। অন্ধ্রপ্রদেশে তৈরি হতে চলা এই AI ডেটা সেন্টারের জন্য ১৫ বিলিয়ন ডলার খরচ করছে গুগল। যা ভারতীয় মূল্যে প্রায় ডের হাজার কোটি টাকা। সংস্থার দাবি, এটি যুক্তরাষ্ট্রের বাইরে গুগলের সবচেয়ে বড় এআই হাব হতে চলেছে।

দিল্লিতে এক অনুষ্ঠানে গুগল ক্লাউডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) থমাস কুরিয়ান বলেন, এই প্রকল্পের আওতায় বিশাখাপত্তনমে একটি ডেটা সেন্টার ক্যাম্পাস তৈরি করা হবে। প্রাথমিকভাবে এর ক্ষমতা থাকবে ১ গিগাওয়াট, যা ধীরে ধীরে একাধিক গিগাওয়াটে উন্নীত করা হবে। তিনি জানান, এই কেন্দ্রটি ১২টি দেশের বৈশ্বিক এআই নেটওয়ার্কের অংশ হবে।

অন্ধ্রপ্রদেশ সরকার জানিয়েছে, এই প্রকল্পে প্রায় ১ লাখ ৮৮ হাজার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এর আগে রাজ্য প্রশাসন বিনিয়োগের পরিমাণ আনুমানিক ১০ বিলিয়ন ডলার বলে জানিয়েছিল।

বিশ্বজুড়ে এআই পরিষেবার বাড়তি চাহিদা মেটাতে গুগল এ বছর প্রায় ৮৫ বিলিয়ন ডলার ব্যয় করে নতুন ডেটা সেন্টার নির্মাণের পরিকল্পনা নিয়েছে। ইতিমধ্যেই মাইক্রোসফট ও অ্যামাজনের মতো সংস্থাগুলিও ভারতে ডেটা সেন্টার অবকাঠামোয় বড় বিনিয়োগ করেছে।

ভারতের শীর্ষ শিল্পপতি গৌতম আদানি ও মুকেশ আমবানিও ডেটা সেন্টার স্থাপনে বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছেন। গুগলের মূল সংস্থা অ্যালফাবেট ইনক. ভারতের বাজারকে গুরুত্বপূর্ণ বৃদ্ধির ক্ষেত্র হিসেবে দেখছে। দেশটিতে ইউটিউবের সর্বাধিক ব্যবহারকারী রয়েছে, আর স্মার্টফোন ব্যবহারে অ্যান্ড্রয়েডের আধিপত্য অব্যাহত।

তবে, ভারতে গুগলকে একাধিক প্রতিযোগিতা-বিরোধী (অ্যান্টিট্রাস্ট) মামলার মুখোমুখি হতে হয়েছে। এছাড়া সম্প্রতি এক বলিউড দম্পতি ইউটিউবের এআই নীতি চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেছেন।

Related Articles