India Pakistan Women’s Cricket: পুরুষদের পর প্রমীলাদের দাপট! পাকিস্তানকে ৮৮ রানে বিধ্বস্ত করে বিশ্বকাপেও ‘অটল’ টিম ইন্ডিয়া
এই ম্যাচেও ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌউর ‘করমর্দন’ করলেন না পাক অধিনায়কের সঙ্গে।
Truth of Bengal: এশিয়া কাপে তিনবার ভারতের কাছে বিধ্বস্ত হতে হয়েছিল পাকিস্তানের পুরুষ দলকে। এবার সেই ধারা বজায় রাখল টিম ইন্ডিয়ার প্রমীলা বাহিনিও। হরমনপ্রীতরা জয় তুলে নিল ৮৮ রানে। রবিবার আরও একটা ভারত বনাম পাকিস্তান ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হল। তবে সেটা পুরুষদের নয়। মহিলাদের একদিনের বিশ্বকাপে ভারত মুখোমুখি হয়েছিল চির প্রতিদ্বন্দ্বী দেশের বিপক্ষে। এই ম্যাচেও ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌউর ‘করমর্দন’ করলেন না পাক অধিনায়কের সঙ্গে। অর্থ্যাৎ ভারত তাঁর নীতিতেই অটল থাকল। এর পাশাপাশি ঘটল টস নিয়েও এক অদ্ভুত ঘটনা। টসের কয়েন ভারত অধিনায়ক শূন্যে ছোঁড়া মাত্রই পাক অধিনায়ক বলে উঠলেন ‘টেল’। কিন্তু আম্পায়ার এসে দেখলেন ‘হেড’। সঙ্গে সঙ্গে বিজয়ী হল পাকিস্তান। যাই হোক এতসবের পর শুরু হল ম্যাচ। টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিলে পাকিস্তান (India Pakistan Women’s Cricket)।
ম্যাচের শুরু থেকেই ভারতীয় ওপেনার প্রতিকা আক্রমণাত্মক হলেও যথেষ্ট ধীর গতিতে অপর প্রান্ত সামাল দিচ্ছিলেন স্মৃতি। তবে হাইভোল্টেজ ম্যাচেও ব্যর্থতা পিছু ছাড়ল না এই অভিজ্ঞ ব্যাটারের। মাত্র ২৩ রানেই তাঁকে ফিরতে হল সাজঘরে। পাক অধিনায়কের বল আড়াআড়ি খেলতে গিয়েই লেগ বিফোর হয়ে যান স্মৃতি। স্মৃতি ফিরে যাওয়ার পর বেশিক্ষণ ক্রিজে স্থায়ী হলেন না প্রতিকাও। ৩১ রানের মাথায় তিনি ফিরলেন সাদিয়ার বলে এলবিডব্লু হয়ে। এরপরই হাল ধরতে থাকেন হরলিন ও হরমনপ্রীত। তবে বেশিক্ষণ স্থায়ী হতে পারলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। ১৯ রানে ফিরতে হল তাঁকে। কিন্তু যেভবে ডায়নার লেগসাইডের বলে তিনি খোঁচা মেরে উইকেট ছুঁড়ে দিলেন তা নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক (India Pakistan Women’s Cricket)।
হরমনপ্রীত ফিরতেই ক্রিজে আসেন জেমিনা। এবার দুই ব্যাটারই ভারতকে টানতে থাকলেন ঠিক কথাই, কিন্তু অর্ধ্বশতরান এবারও অধরা থাকল হারলিনের। ৪৬ রানেই নাশরার বলে ক্যাচ অ্যান্ড বোল্ড হলেন তিনি। এরপরই পোকার উপদ্রব শুরু। ম্যাচ বন্ধ থাকল ১৫ মিনিট। তারপর ম্যাচ শুরু হতেই প্রথমে ফিরলেন জেমিমা থেকে শুরু করে দীপ্তি ও রানা। তবে এরপরই ক্রিজে এসে শেষ বেলায় ঝড় তুললেন বাংলার মেয়ে রিচা। ২০ বলে ৩৫ রানের ইনিংস উপহার দিলেন তিনি। যার সুবাদেই ৫০ ওভারে ভারত ২৪৮ রানের টার্গেট খাড়া করে পাকিস্তানের সামনে। এরপর ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট মুনিবার উইকেট হারায় পাকিস্তান। ফলে শুরু থেকেই চাপে পড়ে যায় পাক বাহিনি। তিনি ফিরে যাওয়ার অল্প কিছুক্ষণ পরে সাদাফার ক্যাচ রিচা না ফস্কালে হয়ত অনেক আগেই সাজঘরে ফিরতে হত তাঁকে। এরপরই ক্রান্তির বলে ক্যাচ অ্যান্ড বোল্ড হন তিনি। ১০ ওভারের আগে দুই ওপেনারকে কার্যত আইসিইউতে চলে যায় পাক বাহিনি। সেখান থেকে দলকে শতরানের ঘরে পৌঁছে দেন আমিন ও পারভেজ। কিন্তু আমিন দুরন্ত ব্যাটিং করলেও হার এড়াতে পারলেন না তাঁর দলের। ম্যাচ হেরেই মাঠ ছাড়তে হল তাঁদের (India Pakistan Women’s Cricket)।






