ভারত পাকিস্তান ম্যাচে জয় ভারতের, প্রায় ৪৫ কোটি লাইভ ভিউ জিও হটস্টারে
দলের হয়ে সর্বোচ্চ ৭৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ইশান কিষাণ, আর অধিনায়ক সূর্যকুমার যাদব করেন ৩২ রান।
Truth Of Bengal: শ্রীলঙ্কার কলম্বোর আর. প্রেমদাসা স্টেডিয়ামে রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬-এ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। তবে মাঠের লড়াইয়ে শেষ হাসি হেসেছে ভারত। টি-২০ বিশ্বকাপের এই হাই-ভোল্টেজ ম্যাচে পাকিস্তানকে ৬১ রানে পরাজিত করেছে টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করে।
দলের হয়ে সর্বোচ্চ ৭৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন ইশান কিষাণ, আর অধিনায়ক সূর্যকুমার যাদব করেন ৩২ রান। ১৭৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে পাকিস্তান দল ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে এবং ১৮ ওভারেই মাত্র ১১৪ রানে অলআউট হয়ে যায়।
এই মেগা ম্যাচটি ডিজিটাল প্ল্যাটফর্মেও নতুন ইতিহাস তৈরি করেছে। ‘জিও হটস্টার’ (Jio Hotstar) প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচারিত এই ম্যাচটি একযোগে ৪৫.৪ কোটিরও বেশি মানুষ অনলাইনে উপভোগ করেছেন। এর আগে ৭ ফেব্রুয়ারি আমেরিকার বিরুদ্ধে ভারতের ম্যাচে দর্শক সংখ্যা ছিল ২৬ কোটি। এমনকি গত বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাক দ্বৈরথ ৬০.২ কোটি দর্শক দেখেছিল। বর্তমানে জিও হটস্টারে বিজ্ঞাপনসহ ও বিজ্ঞাপনহীন মিলিয়ে মোট তিনটি সাবস্ক্রিপশন প্ল্যান রয়েছে। মোবাইল ব্যবহারকারীদের জন্য মাসিক ৭৯ টাকা থেকে শুরু করে প্রিমিয়াম ব্যবহারকারীদের জন্য বছরে ২,১৯৯ টাকা পর্যন্ত বিভিন্ন প্ল্যান অফার করছে এই প্ল্যাটফর্ম। টেলিভিশনে এই ম্যাচটি স্টার স্পোর্টস চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়েছে।






