রাজ্যের খবর

দ্বাদশীর সকালে স্কুল চত্বরে মহিলার অর্ধনগ্ন মৃতদেহ, চাঞ্চল্য পুরুলিয়ায়

Truth Of Bengal: দ্বাদশীর সকালে ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। অজ্ঞাতপরিচয় এক মহিলার অর্ধনগ্ন মৃত উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পুরুলিয়া (Purulia) শহরে। তাও আবার এক শিক্ষা প্রতিষ্ঠানে। যদিও মহিলা কে বা কোথায় থাকেন, সেই ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। তবে পুলিশের তরফ থেকে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে এবং এই সংক্রান্ত যাবতীয় বিষয় জানার চেষ্টা চলছে।

আরও পড়ুনঃ নিশীথের কনভয় ঘিরে বিক্ষোভের অভিযোগ, চাঞ্চল্য ভেটাগুড়িতে

জানা যায়, শনিবার সকালে ২১ নম্বর ওয়ার্ডের অলঙ্গীডাঙা প্রাথমিক বিদ্যালয়ের একপাশের পাঁচিল ঘেরা জায়গায় মহিলার অর্ধনগ্ন মৃতদেহ নজরে আসে। তা প্রকাশ্যে আসতেই এলাকায় আতঙ্ক ছড়ায়। ভয় পান অনেকেই। ঘটনা সম্পর্কে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পাওয়ার মাত্রই পুরুলিয়া সদর থানার পুলিশ সেখানে এসে উপস্থিত হয় এবং দেহটি উদ্ধার করে। এরপর দেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া গভর্মেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। (Purulia)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত মহিলার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। তবে একাধিক প্রশ্ন উঠছে ঘটনা নিয়ে। ওই মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বা কীভাবে সেই জায়গাতে দেহটি এল? শুধু তাই নয়, এই প্রশ্নও উঠছে যে মহিলাকে অন্য কোথাও হত্যা করে পাঁচিলের আড়ালে ফেলে দেওয়া হয়েছে কিনা। তবে দিনের শেষে এই ঘটনাকে নিয়ে বেশ আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। (Purulia)

Related Articles