প্রকাশিত হল আইএফএ শিল্ডের সূচি ও গ্রুপ বিন্যাস, ফাইনালের আগে দেখা হবে না দুই প্রধানের
অস্কারের দলের প্রথম ম্যাচে প্রতিপক্ষ হচ্ছে শ্রীনিধি ডেকানের বিপক্ষে।
Truth Of Bengal: কলকাতা লিগের পরই শতাব্দী প্রাচীন আইএফএ শিল্ড অনুষ্ঠিত হবে ঘোষণা করা হয়েছিল বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থার সচিব অনির্বাণ দত্ত। সেই মতো শনিবার আইএফএ-র পক্ষ থেকে সূচি ও গ্রুপ বিন্যাস ঘোষণা করা হল।(IFA Shield)
এবারের আইএফএ শিল্ডের ঢাকে কাঠি পড়বে চলতি মাসের আট তারিখে। প্রথম ম্যাচে মাঠে নামছে সদ্য কলকাতা লিগ খেতাবজয়ী ইমামি ইস্টবেঙ্গল। অস্কারের দলের প্রথম ম্যাচে প্রতিপক্ষ হচ্ছে শ্রীনিধি ডেকানের বিপক্ষে। সৌভিক-ক্রেসপোরা তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে নামধারি এফসি-র বিপক্ষে।(IFA Shield)
অপর দিকে মোহনবাগান সুপার জায়ান্ট তাদের প্রথম ম্যাচে মাঠে নামবে ৯ তারিখে। সেই ম্যাচে মোলিনার দলকে খেলতে হবে গোকুলাম এফসির বিপক্ষে। সবুজ-মেরুন ব্রিগেড তাদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে ১৫ তারিখে ইউনাইটেড স্পোর্টসের বিপক্ষে।(IFA Shield)
প্রসঙ্গত, যেহেতু সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আগেই আইএফএ-কে জানিয়ে দেওয়া হয়েছিল সুপার কাপের আগেই আইএফএ শিল্ডের খেলা শেষ করতে হবে, সেইমত আগামী ১৮ তারিখেই শেষ হচ্ছে শিল্ডের খেলা। এবারের শিল্ডে মোট ছটি দল অংশগ্রহণ করবে। দলগুলিকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। দুই প্রধান আলাদা গ্রুপে থাকায় গ্রুপ পর্যায়ে মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই।
শিল্ডের খেলা এবার শহর কলকাতার পাশপাশি জেলার মাঠে করার প্রাথমিক পরিকল্পনা রয়েছে আইএফএ-র। তবে ফাইনালে যদি দুই প্রধান খেলার যোগ্যতা অর্জন করে সেক্ষেত্রে যুবভারতীতে অনুষ্ঠিত হবে ম্যাচ।





