নিশীথের কনভয় ঘিরে বিক্ষোভের অভিযোগ, চাঞ্চল্য ভেটাগুড়িতে
Truth Of Bengal: বছর ঘুরলেই বাংলার মাটিতে হবে বিধানসভা নির্বাচন। যদিও এখন থেকেই ভোট পরিবেশ তৈরি হয়ে গিয়েছে গোটা রাজ্যে। এই আবহাওয়ায় ঘটল আরও একটি কান্ড। কি সেই কান্ড? আক্রান্ত হলেন কোচবিহারের প্রাক্তন সাংসদ, তথা বিজেপি নেতা, নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)। শনিবার বিক্ষোভ দেখানো হয় তাঁর কনভয় ঘিরে। অভিযোগের আঙ্গুল উঠেছে তৃণমূল কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। তদন্ত শুরু করা হয়েছে পুলিশের তরফ থেকে।
আরও পড়ুনঃ ওড়িশার নিম্নচাপের প্রভাব উত্তরবঙ্গে,একাধিক জেলায় জারি সতর্কতা
অভিযোগ, তিনদিন আগে দিনহাটার ভেটাগুড়িতে দুষ্কৃতীরা আক্রমণ করে বিজেপি কর্মীদের বাড়িতে। শুধু বাড়ি ভাঙচুরই নয়, পরিবারের সদস্যদেরও মারধর করা হয়েছে, এমন অভিযোগও করা হয়। এমন দুর্দিনে তাঁদের পাশে দাঁড়াতে শনিবার গাড়ি করে নিজের বাড়ি থেকে বেরিয়েছিলেন নিশীথ প্রামাণিক। কিন্তু মাঝপথেই বিজেপি নেতাকে পড়তে হয় বিক্ষোভের মুখে। কালো পতাকা দেখানোর পাশাপাশি তোলা হয় ‘গো ব্যাক’ স্লোগান। শেষমেষ মাত্র একজন কর্মীর বাড়ি যেতে পারেন নিশীথ এবং দেন আর্থিক সাহায্য। এরপর বাড়ি ফিরে আসেন। (Nisith Pramanik)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
ঘটনা প্রসঙ্গে তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছেন নিশীথ। তৃণমূলকে দোষারোপ করে বিজেপি নেতার বক্তব্য, “তৃণমূলের অলংকার এসব। ওদের তো কোনও অস্তিত্বই নেই মারামারি, হামলা ও হিংসা ছড়ানো ছাড়া। যতদিন ওদের তরফ থেকে এমন চলবে, আমাদের তরফ থেকেও রুখে দাঁড়ানো হবে।” তবে এই ঘটনাকে কেন্দ্র করে সেই এলাকার পাশাপাশি চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বঙ্গ রাজনীতিতে। (Nisith Pramanik)
পাল্টা দাবি করেছে তৃণমূল কংগ্রেসও। তাঁদের বক্তব্য, এই অভিযোগ ভিত্তিহীন। প্রচারের আলোয় থাকার জন্য এসব মিথ্যা অভিযোগ করা হচ্ছে। (Nisith Pramanik)






