দেশ

৩০ পেরোতেই ‘কোটিপতি’!ভারতের সর্বকনিষ্ঠ বিলিনিয়রকে চেনেন?

২০২৫ সালের ‘এম৩এম হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট’ এর কোটিপতি শিল্পপতিদের মধ্যে রয়েছে তাঁর নাম

Truth Of Bengal: তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২১ হাজার ১৯০ কোটি। ইনি এআই ‘পারপ্লেকসিটি’র সহ প্রতিষ্ঠাতা এবং সিইও। ২০২৫ সালের ‘এম৩এম হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট’ এর কোটিপতি শিল্পপতিদের নাম প্রকশিত হয়। সেখানে দক্ষিণ ভারতের চেন্নাই এর বাসিন্দা অরবিন্দ শ্রীনিবাসের (Aravind Srinivas) নামও রয়েছে। আইআইটি মাদ্রাজের প্রাক্তনী এই অরবিন্দ শ্রীনিবাস। বর্তমানের জেনারেটিভ এআই এর ক্ষেত্রে তিনি এক উদীয়মান তারকা। তাঁর এই পারপ্লেক্সিটি অ্যাপলিকেশনটি বর্তমানে বেশ জনপ্রিয়তা অর্জন করে। এমনকি এ বছর এর গ্রাহক সংখ্যা ২ কোটি ছাড়িয়েছে। এটির বিশেষত্ব হল এআই চালিত সার্চ ইঞ্জিন দ্রুত কোন ফলাফল দিতে সক্ষম। তাই এর ব্যবহার অনেক সহজ। রিয়েল টাইমে সমস্ত ফলাফল দিতে পারে।

আরও পড়ুনঃ ডায়মন্ড সিটি ওয়েস্টে সিঁদুরখেলায় মাতলেন মহিলারা

১৯৯৪ সালের ৭ ই জুন চেন্নাই তে জন্মগ্রহণ করেন করেন। আইআইটি মাদ্রাজের প্রাক্তনী এই অরবিন্দ শ্রীনিবাস পরবর্তীকালে ক্যালিফোর্নিয়াতেও পড়াশোনা করেন। এখান থেকে কম্পিউটার সায়েন্সে পিএইচডি করেন। ২০২২ সালে ডেনিস ইয়ারটস, জনি হো এবং কন উইনসকির সঙ্গে মিলে পারপ্লেক্সিটির এআই প্রতিষ্ঠা করেন অরবিন্দ। (Aravind Srinivas)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

২০২৫ সালে সালের জুলাই পর্যন্ত কোম্পানির মূল্য ১৮ বিলিয়ন মার্কিন ডলার। ভারতের অরবিন্দ তাঁর এই অ্যাপলিকেশনটিকে অন্যান্য বিদেশি এআই কোম্পানিগুলির থেকে আলাদা রাখতে চান। স্বাধীনভাবে নিজের স্বপ্নকে এগিয়ে নিয়ে যেতে চান। নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে একথা জানিয়েছেন তিনি। সাম্প্রতিক এক সমীক্ষায় ভারতে ধনীদের সংখ্যা বাড়ছে। ২০২৫ সালে এ দেশের ধনী ব্যক্তিদের সংখ্যা ২৭১। বর্তমানে ভারত ধনীদের তৃতীয় অবস্থানে রয়েছে। (Aravind Srinivas)