আজ মহা সপ্তমী। বিভিন্ন পুজোর মণ্ডপে নানা রকমের থিম রয়েছে। প্রতিমার গড়ন, শৈলী ভিন্ন রকমের। বিশেষ করে চমক রয়েছে অসুরের রূপে। মুর্শিদাবাদের জেলা জুড়ে ‘অসুর চমক’ নিয়ে সরগরম পুজোমণ্ডপ। কোথাও অসুররূপে ডোনাল্ড ট্রাম্প, কোথাও আবার ইউনূস। এবারে সেই তালিকায় যোগ দিল কান্দিও। (Durga Puja 2025)
আরও পড়ুনঃ হরিয়ানার স্কুলে নাবালকের উপর অত্যাচার, আইনি পদক্ষেপ মা-বাবার
কান্দি পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত রূপপুর শতদল সংঘ তাদের ১৮তম বর্ষের পুজোয় প্রতিমায় ফুটিয়ে তুলেছে এক অভিনব ভাবনায় থিম ‘অপারেশন সিঁদুর’। এখানে মা দুর্গা রূপ ‘ভারতমাতা’ হিসাবে রয়েছেন আর অসুররূপে দেখা গিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মুখ। পুজো উদ্যোক্তাদের কথায়, “দেশের জওয়ানরা যাঁরা সীমান্তে শহীদ হয়েছেন, তাঁদের শ্রদ্ধা জানাতেই এই থিমের ভাবনা। ভারতমাতাকে বিজয়ের প্রতীক হিসেবেই তুলে ধরা হয়েছে। অসুররূপে তুলে ধরা হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে।”(Durga Puja 2025)
অসুররূপে পাকিস্তান প্রধানমন্ত্রী, দুর্গার রূপে ভারতমাতা! কান্দির থিমে চমক pic.twitter.com/K6ATtA6W8H
— TOB DIGITAL (@DigitalTob) September 29, 2025
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/
অপারেশন সিঁদুরে যে দুই মহিলা সেনা কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিং (ভারতমাতা) আর অসুররূপে দেখা গেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের মুখ। দর্শনার্থীদের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে। পুজো উদ্যোক্তারা আশা করছেন, প্রতিমার এই ব্যতিক্রমী রূপ মানুষকে ভাবাবে এবং আরও বেশিসংখ্যক দর্শনার্থী মণ্ডপে আসবেন। (Durga Puja 2025)






