দেশ

Uttarakhand: আইন ভেঙে ভোট! একই ব্যক্তির একাধিক ভোটার তালিকায় নাম

এই মর্মে জারি করা কমিশনের সার্কুলারটি আগেই বাতিল করে দিয়েছিল উত্তরাখণ্ড হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও সেখানেও মুখ পুড়ল নির্বাচন কমিশনের।

Truth of Bengal: পঞ্চায়েত নির্বাচনে একই ব্যক্তির একাধিক ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও তাদের প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেওয়ায় শীর্ষ আদালতের তীব্র সমালোচনার মুখে পড়ল উত্তরাখণ্ড রাজ্য নির্বাচন কমিশন। এই মর্মে জারি করা কমিশনের সার্কুলারটি আগেই বাতিল করে দিয়েছিল উত্তরাখণ্ড হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেও সেখানেও মুখ পুড়ল নির্বাচন কমিশনের। উত্তরাখণ্ড রাজ্য নির্বাচন কমিশন তাদের দায়ের করা আবেদনটি সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। একইসঙ্গে, শীর্ষ আদালত উত্তরাখণ্ড হাইকোর্টের রায় বহাল রাখার পাশাপাশি নির্বাচন কমিশনকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে (Uttarakhand)।

আরও পড়ুনঃ অতিরিক্ত স্ক্রিনটাইমে হার্টের উপর বড়সড় প্রভাব

এর আগে উত্তরাখণ্ড হাইকোর্ট রায় দিয়েছিল যে রাজ্য নির্বাচন কমিশনের এই হলফনামাটি উত্তরাখণ্ড পঞ্চায়েতি রাজ আইন, ২০১৬-এর পরিপন্থী। ওই আইনে স্পষ্ট বলা আছে যে, একজন ব্যক্তি একই সময়ে একাধিক স্থানে ভোটার হিসেবে তালিকাভুক্ত হতে পারবেন না। তা সত্ত্বেও কমিশনের নির্দেশ অনুযায়ী, এই ধরনের প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি পাচ্ছিলেন, যার ফলে আইনি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় কমিশনকে। হাইকোর্টের রায় বহাল রেখে সুপ্রিম কোর্ট রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকার তীব্র সমালোচনা করে। শীর্ষ আদালত মন্তব্য করে, “কী ভাবে আইনগত বিধানের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে পারেন আপনারা (Uttarakhand)?”

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/

সুপ্রিম কোর্টের এই রায় সামনে আসার পরই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। কংগ্রেস এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রবল সমালোচনা সরব হয়েছে। কংগ্রেস অভিযোগ করেছে, “সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত থেকে বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশন, বিজেপির সঙ্গে যোগসাজশে, সারা দেশে ভোট চুরি চালাচ্ছে এবং গণতন্ত্রকে ক্ষুণ্ন করছে।” রাজ্য নির্বাচন কমিশন আইন বিরুদ্ধ নির্দেশ দেওয়ায় তাদের উদ্দেশ্য নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে (Uttarakhand)।

Related Articles