Offbeat Destination: হাজারদুয়ারীর পাশেই লুকিয়ে আছে বাংলার সবচেয়ে বড় অসম্পূর্ণ মসজিদ, যা অনেকেই চেনেন না!
মুর্শিদাবাদের ধুলোবালিতে মিশে রয়েছে ইতিহাসের গন্ধ। বাংলা, বিহার, ওড়িশার শেষ স্বাধীন রাজধানী ছিল মুর্শিদাবাদে।
Truth of Bengal: কাজের ফাঁকে স্বল্প সময়ের ছুটির অবকাশে অনেকেই ঘুরতে যেতে ভালোবাসেন। তবে চেনা গণ্ডি নয় অনেকেরই পছন্দ ভিড়ভাট্টা এড়িয়ে কাছাকাছি অফবিট পর্যটন কেন্দ্র ঘুরে দেখা। এরকমই এক অফবিট পর্যটন কেন্দ্র হল মুর্শিদাবাদের অফবিট পর্যটন কেন্দ্র হল ফৌতি মসজিদ। মুর্শিদাবাদের ধুলোবালিতে মিশে রয়েছে ইতিহাসের গন্ধ। বাংলা, বিহার, ওড়িশার শেষ স্বাধীন রাজধানী ছিল মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ নাম শুনলেই সবার হাজারদুয়ারীর কথা মনে আসে। তবে এর ঠিক কাছাকাছি রয়েছে এক মসজিদ। নাম তার ফৌতি মসজিদ (Offbeat Destination)।
আরও পড়ুনঃ Uttarakhand: আইন ভেঙে ভোট! একই ব্যক্তির একাধিক ভোটার তালিকায় নাম
এটি মুর্শিদাবাদের সবচেয়ে বড়ো মসজিদ। বলা হয়, মাত্র এক রাতের মধ্যে এই বিশাল মসজিদ নির্মাণ করা হয়। তবে নির্মাণ কাজ শেষ হয়নি। মুর্শিদাবাদের কাটরা মসজিদ যাওয়ার পথে পড়বে এই মসজিদ। নবাব মুর্শিদকুলি খাঁর নাতি নবাব সরফরাজ খানের আমলে ১৭৪০ খ্রিস্টাব্দে এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয়। হাজারদুয়ারীর অদূরে কুমারপুরে রয়েছে ফৌতি মসজিদ। লম্বায় ১৩৫ মিটার এবং চওড়ায় ৩৮ মিটার। নবাব সরফরাজ খান ৫ হাজার শ্রমিককে কাজে লাগান। কিন্তু মসজিদের নির্মাণ কাজ শেষ করার আগেই আলিবর্দি খাঁর সঙ্গে যুদ্ধে মৃত্যু হয় নবাব সরফরাজ খানের (Offbeat Destination)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/
জানা যায়, শ্রমিকদের রোলকল করার সময় একজন শ্রমিককে দেখা যায়নি বা খোঁজ মেলেনি। ভয় সবাই কাজ ছেড়ে দেন। সরফরাজ খানের মৃত্যুর পর ১৬ জন নবাব বাংলার মসনদে বসলেও মসজিদের নির্মাণ কাজ শেষ হয়নি। ৫টি গম্বুজ হওয়ার কথা থাকলেও ৩টি গম্বুজের কাজ শেষ হয়। অসম্পূর্ণ মসজিদকে তাই অনেকে ফুটি মসজিদ বা ফুটো মসজিদ বলে ডাকেন (Offbeat Destination)।






