দুর্দান্ত ফিচারে সাশ্রয়ী স্মার্টফোন—এলো Galaxy A17 ও F17 5G
একইসঙ্গে বিশেষ করে ভারতের জন্য স্মার্টফোনটিতে অন ডিভাইস Voice Mail ফিচার রয়েছে।
Truth Of Bengal: ভারতের বাজারে Samsung গ্যালাক্সি এ সিরিজের Galaxy A17 ও
F-সিরিজের Galaxy F17 5G স্মার্টফোন আনল। পাতলা, টেকসই এই স্মার্টফোনে 50MP OIS ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি রয়েছে।(Samsung Galaxy)
আরও পড়ুনঃ দারিদ্র থেকে সাফল্যে—‘মাশরুম লেডি’ বীণা দেবীর রূপকথার গল্প
Samsung Galaxy F17 5G ও Samsung Galaxy A17 স্মার্টফোনে ফুল HD+ সুপার AMOLED ডিসপ্লে ও 5nm ফেব্রিকেশনে তৈরি Exynos 1330 প্রসেসর রয়েছে। একইসঙ্গে পাওয়ার ব্যাকআপের জন্য স্মার্টফোনে 5000mAh ব্যাটারি রয়েছে এবং দ্রুত চার্জ করার জন্য 25W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে। ২টি মডেলেই উন্নত মানের ছবি ও ভিডিও তোলার জন্য OIS ফিচারযুক্ত 50MP প্রাইমারি ক্যামেরা (Optical Image Stabilisation) ও 5MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো সেন্সর রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনে 13MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।(Samsung Galaxy)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/
Galaxy F17 5G স্মার্টফোনে বিভিন্ন AI ফিচার ও Google সহ Circle to Search ফিচার রয়েছে।এছাড়া স্যামসাঙের পক্ষ থেকে Gemini Live AI ফিচার যোগ করা হয়েছে। Samsung Galaxy F17 5G স্মার্টফোনে সেগমেন্টে প্রথম 6 জেনারেশন Android আপগ্রেড এবং 6 বছরের সিকিউরিটি আপডেট রয়েছে। এই স্মার্টফোনে Samsung Wallet সহ Tap & Pay ফিচার রয়েছে। একইসঙ্গে বিশেষ করে ভারতের জন্য স্মার্টফোনটিতে অন ডিভাইস Voice Mail ফিচার রয়েছে। Samsung Galaxy F17 5G 4GB + 128GB স্টোরেজ মডেলের দাম পড়বে ১৩,৯৯৯ টাকা, 6GB + 128GB স্টোরেজ মডেলের দাম পড়বে ১৫,৪৯৯ টাকা এবং 8GB + 128GB স্টোরেজ মডেলের দাম পড়বে ১৬,৯৯৯ টাকা। এই স্মার্টফোন Violet Pop এবং Neo Black রঙে মিলবে। Samsung Galaxy A17 5G 6GB + 128GB স্টোরেজ মডেলের দাম পড়বে ১৮,৯৯৯ টাকা এবং 8GB + 128GB স্টোরেজ মডেলের দাম পড়বে ২০,৪৯৯ টাকা। 8GB + 256GB স্টোরেজ মডেলের দাম পড়বে ২৩,৯৯৯ টাকা। এই স্মার্টফোন গ্রে, নীল ও কালো রঙে মিলবে। এই স্মার্টফোনে সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট সেন্সর রয়েছে। হাইব্রিড স্লট-সহ ডুয়েল ন্যানো সিম স্লট রয়েছে।(Samsung Galaxy)






