Truth Of Bengal: বর্তমানে প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে মানুষের জীবনযাত্রার পরিবর্তন ঘটেছে। এই প্রযুক্তির উন্নয়ণের এক অন্যতম সৃষ্টি ‘ কৃত্তিম বুদ্ধিমত্তা ’ বা ‘ আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স ’। যার সংক্ষিপ্ত কথা ‘AI ’। ( Artificial Intelligence )
সিনেমার সেট ডিজাইন থেকে শুরু করে দৃশ্যের রঙের পরিবর্তন, গান তৈরি, অথবা ট্রেন্ডের সঙ্গে চলা কারোর ছবি দিয়ে সুন্দর ছবি তৈরি করা – সব কিছুর ক্ষেত্রেই এই কৃত্তিম বুদ্ধিমত্তার ( Artificial Intelligence ) ব্যবহার বৃদ্ধি পেয়েছে। বর্তমান তরুণ প্রজন্ম এর ব্যবহার করে সবচেয়ে বেশি। তবে, বিভিন্ন ক্ষেত্রে এই কৃত্তিম বুদ্ধিমত্তার ব্যবহার সম্প্রতি উদ্বেগ বাড়িয়েছে। অনেক ধরণের অপরাধমূলক কাজের ক্ষেত্রেও এর ব্যবহার করা হয়। যে কোনও পরিবর্তনই ভালো ও খারাপ উভয়ই বয়ে নিয়ে আসে। এর ক্ষেত্রেও দুটোই বর্তমান।
আরও পড়ুন: ‘অ্যাডভান্স বুকিং’এ দারুন সাড়া, ব্যাপক সাফল্যের মুখ দেখতে পারে ‘জলি এলএলবি ৩’
এই বিষয়টি নিয়ে এবার নিজেদের মতামত প্রকাশ করেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর। সোমবার মুম্বইয়ে আয়োজিত তাঁদের নতুন ছবি ‘ সানি সংসারি কি তুলসি কুমারী ’-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে কৃত্তিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং প্রযুক্তি নিয়ে বলেন – “মানব সৃষ্টিশীলতা রক্ষা করতে হবে।” ( Artificial Intelligence )
তাঁরা জানান, প্রযুক্তির অপব্যবহার ভবিষ্যতে শিল্পী ও শিল্পকর্মের ক্ষতির কারণ হতে পারে। সংবাদমাধ্যমের এক প্রশ্নের উত্তরে বরুণ বলেন, “ প্রযুক্তি ব্যবহারের সঙ্গে বড় দায়িত্বও জড়িত। এমন দিনও আসতে পারে, যখন আর অভিনেতার প্রয়োজন পড়বে না — তাঁদের কৃত্রিমভাবে তৈরি করে ফেলা যাবে। তাই শিল্পীদের অধিকার রক্ষার জন্য কড়া আইন প্রয়োজন। ”
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/photos
জাহ্নবী কাপুর বলেন, “ আমি নিজের অনেক ভুয়ো ছবি দেখেছি অনলাইনে। এটা শুধু অভিনেতাদের নয়, প্রতিটি টেকনিশিয়ানের ক্ষেত্রেও উদ্বেগের বিষয়। AI অনেক কিছু সহজ করে দিচ্ছে— আগে চরিত্রের লুক বা গল্প নিয়ে আলোচনা হতো, এখন তা সফটওয়্যারেই তৈরি করে দেখানো যাচ্ছে। এতে খরচ কমলেও, মানুষের সৃষ্টিশীলতাকে রক্ষা করতেই হবে। ”
দু’জনেই একমত যে, প্রযুক্তির ভাল দিক আছে, তবে সেটিকে মানবিক সৃজনশীলতার বিকল্প হতে দেওয়া চলবে না। তবে কেবল তাঁরাই নন, এই প্রসঙ্গে মুখ খুলছেন অনেকেই। ( Artificial Intelligence )
প্রসঙ্গত, এর আগে হলিউড অভিনেতা নিকোলাস কেজ কৃত্তিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে অন্যান্য অভিনেতাদের সতর্ক করেন। অভিনেতাদের অভিনয়কে অনুকরণের ক্ষমতা রয়েছে কৃত্তিম বুদ্ধিমত্তার রোবটদের। পরবর্তীতে তাঁদের স্থান নিয়ে নিতে পারে এই মেশিনরা। কিন্তু তা হলেও অভিনেতাদের নিজস্বতাকে গ্রহণ করতে পারবেনা প্রযুক্তি। ফলে এই AI এর ব্যবহার করা হলেও তা শিল্পীর সৃজনশীলতাকে ক্ষুণ্ণ করতে পারে। ( Artificial Intelligence )






