বিনোদন

‘অ্যাডভান্স বুকিং’এ দারুন সাড়া, ব্যাপক সাফল্যের মুখ দেখতে পারে ‘জলি এলএলবি ৩’

অধিকাংশই দাবি করেছিলেন যে ছবিটি ব্যাপক সাফল্যের মুখ দেখবে বক্স অফিসে।

Truth Of Bengal: আর মাত্র ৪৮ ঘন্টার চেয়ে সামান্য বেশি অপেক্ষা। ১৯ তারিখ মুক্তি পাচ্ছে অক্ষয় কুমার ও আরশাদ ওয়ারসি অভিনীত ‘জলি এলএলবি ৩’ (Jolly LLB 3)। ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকদের আগ্রহ অন্য এক রূপ নিয়েছিল। অধিকাংশই দাবি করেছিলেন যে ছবিটি ব্যাপক সাফল্যের মুখ দেখবে বক্স অফিসে। এই মুহূর্তে, বলা ভালো, সেই পথেই হাঁটছে ‘জলি এলএলবি ৩’। ‘অ্যাডভান্স বুকিং’ ভালোই চিত্র দেখাচ্ছে।

আরও পড়ুনঃ Dhakeshwari Visit: দুর্গাপূজার আগে ঢাকেশ্বরী মন্দিরে মুহাম্মদ ইউনূস, দিলেন শান্তিপূর্ণ উৎসব পালনের বার্তা

মাত্র ১৩ ঘণ্টা আর তাতেই ১০০ শতাংশ ছাড়িয়েছে ছবির আয়ের সংখ্যা। স্যাকনিলকের এক রিপোর্ট অনুযায়ী সারা দেশে ১৯ তারিখ ৩ হাজারেরও বেশি শো চালু হবে এবং অ্যাডভান্স টিকিট বিক্রির সংখ্যা ছাড়িয়েছে ১৫ হাজার। জানা গিয়েছে, আরও ১০ হাজার টিকিট বিক্রি হতে পারে আগামী ২৪ ঘণ্টায়। মনে করা হচ্ছে, যেহেতু এটি একটি জনপ্রিয় এবং সফল ফ্র্যাঞ্চাইজি, তাই সাফল্যের সম্ভাবনাও অনেক বেশি।(Jolly LLB 3)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/

উল্লেখ্য, ‘জলি এলএলবি’ ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি মুক্তি পেয়েছিল ২০১৩ সালে। লিড রোলে অভিনয় করেছিলেন আরশাদ ওয়ারসি। অভিনেত্রীর ভূমিকায় দেখা গিয়েছিল অমৃতা রাওকে। দ্বিতীয় ছবিটি মুক্তি পায় ২০১৭ সালে। সেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার এবং নায়িকার ভূমিকায় ছিলেন হুমা কুরেশি। ১৯ তারিখ মুক্তি পাবে তৃতীয় ছবিটি এবং এতে অক্ষয় ও আরশাদ দুজনকেই দেখা যাবে। এবার দেখার বিষয় ছবিটি কেমন ব্যবসা করে বক্স অফিসে।(Jolly LLB 3)