খেলা

শনিবার ডায়মন্ড হারবার ম্যাচেও জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না বিনো

যাদের কাছে ডুরান্ডের শেষ চারে হেরেই বিদায় নিতে হয়েছিল লাল-হলুদ ব্রিগডকে।

Bangla Jago Desk: শনিবার কিশোর ভারতী স্টেডিয়ামে কলকাতা প্রিমিয়ার লিগের সুপার সিক্সের ম্যাচে ফের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল। প্রতিপক্ষ ডায়মন্ড হারবার এফসি। যাদের কাছে ডুরান্ডের শেষ চারে হেরেই বিদায় নিতে হয়েছিল লাল-হলুদ ব্রিগডকে। কাজেই রবিবার ম্যাচটা কোনওভাবেই হালকাভাবে নিতে নারাজ বিনো জর্জের দল।(Calcutta Football League)

আরও পড়ুনঃ ভয়াবহ! ‘দুষ্টুমি’ করে ঘুমন্ত সহপাঠীদের চোখে ফেভিকুইক, তারপর যা হল…

সুপার সিক্সের প্রথম ম্যাচে দুটি দলই জয় পেয়েছে। কাজেই আজকের ম্যাচটা তাদের কাছে ভীষণ ভাইটাল। কেননা যে দল জিতবে, সেই খেতাব জয়ের দিকে এগিয়ে যাবে আরও বেশ খানিকটা। সুতরাং দুই পক্ষের হাড্ডাহাড্ডি লড়াইও হবে বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।(Calcutta Football League)

ডায়মন্ড হারবার ম্যাচের আগের দিন দলের অনুশীলন শেষে ইস্টবেঙ্গল বিনো জর্জ বলেন, ‘প্রতিপক্ষ দলে কে আছেন তা নিয়ে আমরা ভাবতে চাই না। আমাদের কাজ হবে ম্যাচ বাই ম্যাচ ধরে এগিয়ে চলা। এবং নিজেদের কাজটা ঠিকভাবে সম্পন্ন করা। আগের ম্যাচের মতো এই ম্যাচেও ব্যতিক্রম হবে না। স্পষ্ট কথা আমরা জয় ছাড়া আমরা কিছুই ভাবতে চাই না।’(Calcutta Football League)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

লাল-হলুদ কোচ আরও জানান, ‘ডায়মন্ড হারবার আমাদের বিপক্ষে নিজেদের সেরা খেলোয়াড়দের নামাবেন। সেই মতো আমরা আমাদের পরিকল্পনা করেছি। দর্শকদের কাছে আমার আবেদন, আপনারা মাঠে আসুন, আমাদের খেলোয়াড়দের ভাল খেলতে উৎসাহিত করুন। আশাকরি খেলোয়াড়রা আপনাদের নিরাশ করবে না।’