খেলা

উয়ারী এসি কে হারিয়ে জয় মহামেডানের

Mohammedan beat Uari AC

The Truth Of Bengal :  কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন মহামেডান স্পোর্টিং ক্লাব ৬ – ০ গোলে উয়ারী এসি কে পরাজিত করে। এর আগে জাঁকজমক পূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস।অনুষ্ঠানে বলিউড টলিউডের শিল্পী জিৎ গাঙ্গুলী ও বিট ব্রেকার পারফরম্যান্স এ মাতিয়ে দেন দর্শকদের। লেসার শো হয়। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে ফুটবলে তাদের নীরব অবদানের জন্য সংবর্ধিত হলেন দেবাশীষ সেন, ড. প্রশান্ত মাহাতো ও পৃথ্বীশ দাস। এ ছাড়াও সংবর্ধিত হলেন জি নেটওয়ার্কের চ্যানেল হেড।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফএ চেয়ারম্যান সুব্রত দত্ত, সভাপতি অজিত বন্দোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, কোষাধ্যক্ষ দেবাশীষ সরকার সহ সভাপতি সৌরভ পাল, স্বরূপ বিশ্বাস, সহ সচিব বিশ্বজিৎ ভাদুড়ী, রাকেশ ঝাঁ, সুদেষ্ণা মুখার্জী এবং মহম্মদ জামাল। শ্রাচি স্পোর্টসের চেয়ারম্যান তমাল ঘোষাল, ম্যানেজিং ডিরেক্টর রাহুল টোডি, ডিরেক্টর পুনম থারার। ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন মহামেডান স্পোর্টিং ক্লাবের সজল বাগ।

Related Articles