আন্তর্জাতিক

Doctor Scandal: অপারেশন থিয়েটারে চরম কেলেঙ্কারি! রোগী রেখেই নার্সের সঙ্গে যৌন সম্পর্ক চিকিৎসকের

১৬ সেপ্টেম্বর ২০২৩ এ তেমসাইড জেনারাল হাসপাতালের অপারেটিং থিয়েটার (থিয়েটার ফাইভ, গ্রেটার ম্যানচেস্টার) এ এই ঘটনা ঘটে।

Truth of Bengal: ব্রিটেনের একটি মেডিক্যাল ট্রাইবুনালে সোমবার একটি চাঞ্চল্যকর অভিযোগ সামনে এসেছে যে। পাকিস্তানি বংশোদ্ভূত সিনিয়র ডাক্তার সুহাইল আনজুম অপারেশনের মাঝে রোগী রেখে অন্য একটি অপারেটিং থিয়েটারে নার্স C-র সঙ্গে যৌন সম্পর্ক গড়ে তোলেন। ১৬ সেপ্টেম্বর ২০২৩ এ তেমসাইড জেনারাল হাসপাতালের অপারেটিং থিয়েটার (থিয়েটার ফাইভ, গ্রেটার ম্যানচেস্টার) এ এই ঘটনা ঘটে। ১৬ সেপ্টেম্বর ২০২৩‑এ তেমসাইড হাসপাতালের থিয়েটার ফাইভে একটি কী‑হোল পদ্ধতির (laparoscopic) পিত্তথল (gall bladder) অপসারণের অস্ত্রোপচার হচ্ছিল। অপারেশনের তৃতীয় পর্যায়ে ডাক্তার সোহাইল আনজুম “comfort break” নেওয়ার কথা বলে থিয়েটার থেকে বেরিয়ে গিয়েছিলেন, এবং অন্য এক নার্স (Nurse SK) কে রোগীর উপর নজর রাখার দায়িত্ব দেন (Doctor Scandal)।

আরও পড়ুনঃ দিল্লিতে বাংলা সাহিত্যের জয়, চলতি বছরে ‘ভারত প্রতিভা সম্মান’ পেলেন বাঙালি লেখক

সে সময় তিনি থিয়েটার ছেড়ে অন্য একটি থিয়েটারে যান, যেখানে নার্স C‑র সঙ্গে যৌন সম্পর্ক তৈরি হয় বলে অভিযোগ। অন্য এক নার্স, ‘Nurse NT’, থিয়েটার নম্বর ৮‑এ ঢুকে দেখেন ডঃ আনজুম এবং নার্স C একটি “compromising position”‑এ। নার্স C‑র প্যান্ট হাঁটুর নিচে এবং তার অন্তর্বস্ত্র দৃশ্যমান ছিল, আনজুম তখন প্যান্টের কর্ড বাঁধছিলেন। আনজুম প্রায় আট মিনিট অপারেশনের থিয়েটারে উপস্থিত ছিলেন না। তবে তখন রোগীর কোনো গুরুতর ক্ষতি হয়নি। অপারেশন শেষে তিনি ফিরে আসেন এবং কাজ সম্পন্ন করেন (Doctor Scandal)।

আনজুম স্বীকার করেছেন, তিনি রোগীর পাশে থেকে প্রস্থান করেছিলেন এবং নার্স C‑র সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন। তিনি জানিয়েছেন, ওই সময় তাঁর পারিবারিক জীবনেও অত্যধিক চাপ ছিল। তাঁদের কনিষ্ঠ মেয়ে প্রিম্যাচিউর অবস্থায় জন্ম নিয়েছিল এবং স্ত্রীর প্রসব প্রক্রিয়া একটি “ট্রমাটিক” অভিজ্ঞতা ছিল। এই কারণেই বাড়িতে ও কাজে দায়িত্ব বেড়ে যায়। তিনি নিজেও লজ্জিত এবং ক্ষমার আবেদন করেছেন। বলছেন, এটি একটি “one‑off error of judgement” এবং পুনরাবৃত্তি হবে না (Doctor Scandal)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/

আনজুম ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে তেমসাইড অ্যান্ড গ্লসপ NHS ট্রাস্ট ছাড়েন এবং এখন পাকিস্তানে রয়েছেন। তিনি যুক্তরাজ্যে ফিরে এসে আবার চিকিৎসাবৃত্তিতে যুক্ত হতে চান। তবে GMC এবং Medical Practitioners Tribunal Service (MPTS)‑এর কাছে এখন সিদ্ধান্তশীল বিষয় হবে তাঁর fitness to practise’ ‑ অর্থাৎ পেশায় উপযুক্ত কি না (Doctor Scandal)।

Related Articles