রাজ্যের খবর

Srirampur Puja: শ্রীরামপুরে ৫০ লক্ষের বাজেট, কোনারক মন্দিরের আদলে তৈরি হচ্ছে মণ্ডপ

থিম অনুযায়ী, সূর্যকে জীবনের আলোর উৎস হিসেবে তুলে ধরা হবে এই বছর। সূর্যের প্রতীকী রূপের সঙ্গে থাকছে দেব-দেবীর নানা রকম মূর্তি, যা মণ্ডপজুড়ে দর্শনার্থীদের মন কাড়বে বলে আশা করা হচ্ছে।

সৌগত রায়, হুগলি: এই বছর শ্রীরামপুরের অন্যতম প্রাচীন দুর্গাপুজো—৫ ও ৬ নম্বর ওয়ার্ডের পল্লী-গোষ্ঠী ব্যবসায়ী সমিতির পুজো—শতাব্দী পেরিয়ে ১১২ বছরে পা দিল। আর এই দীর্ঘ ঐতিহ্যের সঙ্গে এবার যুক্ত হচ্ছে থিমের নতুন চমক। কলকাতার জনপ্রিয় থিমশিল্পী বাবাই বসকের নেতৃত্বে, এবারের পুজোর মূল আকর্ষণ হতে চলেছে ওড়িশার কোনারক সূর্য মন্দিরের প্রতিরূপ মণ্ডপ। থিম অনুযায়ী, সূর্যকে জীবনের আলোর উৎস হিসেবে তুলে ধরা হবে এই বছর। সূর্যের প্রতীকী রূপের সঙ্গে থাকছে দেব-দেবীর নানা রকম মূর্তি, যা মণ্ডপজুড়ে দর্শনার্থীদের মন কাড়বে বলে আশা করা হচ্ছে। মণ্ডপ নির্মাণে ব্যবহার করা হচ্ছে বাঁশ, প্লাইউড ও সম্পূর্ণ ফাইবারের কাঠামো, যা সূক্ষ্ম কারুকার্যে ফুটিয়ে তুলবে সূর্য মন্দিরের স্থাপত্যশৈলী (Srirampur Puja)।

আরও পড়ুনঃ Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ফের মৃত্যু, ক্যাম্পাসের ঝিল থেকে উদ্ধার তৃতীয় বর্ষের ছাত্রীর দেহ

এই ঐতিহ্যবাহী পুজোর সভাপতি এবং প্রধান পৃষ্ঠপোষক শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর তত্ত্বাবধানেই পুজো কমিটি গোটা পরিকল্পনার রূপায়ণ করেছে। পুজো কমিটির তরফে শ্রীরামপুর পুরসভার কাউন্সিলর সন্তোষ সিং জানিয়েছেন, এবারের পুজোর বাজেট ছুঁয়েছে প্রায় ৫০ লক্ষ টাকা। তিনি বলেন, “দুর্গাপুজো শুধু হিন্দুদের উৎসব নয়, বরং এটি সম্প্রীতির উৎসব। এখানে সব ধর্মের মানুষ একসঙ্গে দেবীর আশীর্বাদ নিতে আসেন। এই মেলবন্ধনই বাঙালির প্রকৃত চেতনা (Srirampur Puja)।”

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1GbdnH1jqc/

ষষ্ঠী থেকেই লক্ষাধিক মানুষের ভিড় প্রত্যাশিত। প্রতিদিন প্রায় ১০ লক্ষ দর্শনার্থীর সমাগম হতে পারে বলে অনুমান করছে পুজো কমিটি। সেই অনুযায়ী নিরাপত্তার পরিকল্পনাও সুনির্দিষ্ট করা হয়েছে। পুলিশের পাশাপাশি পুজো কমিটি মোতায়েন করছে প্রায় ২০০ জন প্রশিক্ষিত সুরক্ষা কর্মী। থাকবে আলাদা মহিলা নিরাপত্তা ব্যবস্থাও। স্থানীয় বাসিন্দাদের মতে, এই পুজো শুধু শ্রীরামপুরের নয়, সমগ্র হুগলি জেলার গর্ব। প্রতিবছরই কিছু নতুনত্ব থাকে এই পুজোয়। এবারের সূর্য মন্দির থিম শহরের দুর্গোৎসব মানচিত্রে এক বিশেষ মাত্রা যোগ করবে বলে মনে করছেন সবাই (Srirampur Puja)।

Related Articles