Camp Outreach: গোপীবল্লভপুর টিকায়েতপুর প্রাথমিক বিদ্যালয়ে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে উপস্থিত জেলাশাসক
Jhargram collectors, BDO and MLA attend outreach camp at Tikeyatpur school to address villagers' grievances and fast-track development.
Truth Of Bengal: ঝাড়গ্রাম: বুধবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর এক ব্লকের শাশড়া গ্রাম পঞ্চায়েতের টিকায়েতপুর প্রাথমিক বিদ্যালয়ে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরের আয়োজন করা হয়(Camp Outreach)। ওই শিবিরে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার জেলা শাসক সুনীল কুমার আগরওয়াল, গোপীবল্লভপুর এক ব্লকের বিডিও শ্যামসুন্দর মিশ্র ,নয়াগ্রামের বিধায়ক দুলাল মূর্মু, গোপিবল্লভপুর ১পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সত্য রঞ্জন বারিক ও কৃষি দফতরের কর্মাধ্যক্ষ হেমন্ত ঘোষ সহ আরো অনেকে। ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল কুমার আগরওয়াল শিবিরে উপস্থিত গ্রামবাসীদের কথা শোনেন তিনি।
[আরও পড়ুনঃ বাংলার বুকে মিনি মেঘালয়, যাবেন নাকি এই শৈলশহরে?]
তাদের অভাব অভিযোগগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি গ্রামবাসীদের জানান। এলাকার বিধায়ক দুলাল মুর্মু বলেন প্রতিটি বুথের জন্য রাজ্য সরকার ১০ লক্ষ কোটি টাকা দিয়েছে সেই টাকায় প্রতিটি বুথের ছোটখাটো সমস্যার দ্রুত সমাধান হবে(Camp Outreach)। তাই এলাকার বাসিন্দারা শিবিরে উপস্থিত হয়ে যেসব কাজের জন্য আবেদনপত্র জমা দিয়েছেন সেই আবেদনপত্র গুলি খতিয়ে দেখে দ্রুত রূপায়ণ করা হবে।
FB POST: https://www.facebook.com/truthofbengal
সেই সঙ্গে তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে এই ধরনের কর্মসূচি শুরু করায় প্রতিটি বুথের মানুষ বিশেষ ভাবে উপকৃত হবেন। তার জন্য তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।






