খেলা

Rinku Engagement: আমার হয়ে প্রিয়ার সঙ্গে প্রথম কথা বলেছিলেন নীতীশ ভাই : রিঙ্কু

অবশেষে প্রিয়ার সঙ্গে তাঁর প্রেম কিভাবে হয়েছিল সে কথাই এক অনুষ্ঠানে গিয়ে ফাঁস করলেন রিঙ্কু

Truth of Bengal: সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে নিজের বাগদান পর্ব সেরে নিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের তারকা ক্রিকেটার রিঙ্কু সিং। কিন্তু কিভাবে রাজনৈতিক ব্যক্তিত্ব প্রিয়ার প্রেমে জড়িয়ে পড়েছিলেন নাইট তারকা, তা নিয়ে জল্পনার শেষ ছিল না। অবশেষে প্রিয়ার সঙ্গে তাঁর প্রেম কিভাবে হয়েছিল সে কথাই এক অনুষ্ঠানে গিয়ে ফাঁস করলেন রিঙ্কু (Rinku Engagement)।

আরও পড়ুনঃ Camp Outreach: গোপীবল্লভপুর টিকায়েতপুর প্রাথমিক বিদ্যালয়ে আমাদের পাড়া আমাদের সমাধান শিবিরে উপস্থিত জেলাশাসক

প্রিয়ার সঙ্গে তাঁর প্রথম পরিচয়ের প্রসঙ্গে রিঙ্কু জানান, ‘প্রিয়ার ছবি আমি প্রথম দেখি আমার সোশ্যাল মিডিয়ায় ফ্যান পেজে। প্রিয়ার সেই সুন্দর ছবিই আমাকে মুগ্ধ করে তোলে। শুধু তাই নয়, মনে মনে প্রিয়ার প্রতি আমার ভালবাসাও জন্মায়। এখানেই শেষ নয়, এরপর আমি সোশ্যাল মিডিয়াতে একটি গল্প পোস্ট করি। যার মাধ্যমেই প্রিয়ার সঙ্গে তার আলাপচারিতার সূত্রপাত ঘটে। এবং তারপর যা হয় আর কি, মানে এসএমএস চালু (Rinku Engagement)।’

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

কিন্তু এরপরই রিঙ্কু এমন একটি কথা বললেন, যা শুনলে অনেকেই হাসবেন। আবার কেউ কেউ ভাববেন স্মার্ট ফোন, ইন্টার নেট, এআই-র মতো সফটওয়্যারের যুগে যখন মানুষ এত স্মার্ট সেখানে রিঙ্কু এইরকম এটা মেনে নেওয়া যায় না। সেই ঘটনার বর্ণনা করতে গিয়ে রিঙ্কু বলেন, ‘আসলে প্রিয়ার সঙ্গে এসএমএস-এ কথা বললেও, কীভাবে প্রথম দেখা এক অচেনা, অজানা মহিলাদের সঙ্গে কথা বলতে হয় সেই ধারণা আমার ছিল না। তখন কি করি ভাবতে ভাবতেই আমার সঙ্গে সেই সময় নাইট শিবিরে থাকা নীতীশ (রানা) ভাইকে পুরো দায়িত্বটা দিয়েছিলাম প্রিয়ার সঙ্গে কথা বলার। এবং তারপর নীতীশ বাকিটা সামলে ছিলেন (Rinku Engagement)।’

Related Articles