রাজ্যের খবর

Fish Poisoning: রাতের অন্ধকারে মাছের ভেড়িতে বিষ! ক্ষতি ২০ থেকে ২৫ লক্ষ টাকা

Fish Poisoning at Venami farm in Purba Medinipur: Attack causes ₹20–25 lakh loss in night-time toxin attack on shrimp pond.

Truth Of Bengal: শান্তনু পান, পশ্চিম মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে চিংড়ির বিভিন্ন প্রজাতির কৃত্রিমভাবে চাষের কাজ চলছে। ব্যক্তিগত সত্যতার জেনে কখনো কখনো বিষক্রিয়ার মত ঘটনা প্রায়শই এই জেলা থেকে শোনা যায়(Fish Poisoning)। আবারও ভেনামী চাষে রাতের অন্ধকারে বিষক্রিয়া! ক্ষতি প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের অন্তর্গত নৈছনপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন নারিকেলদাহা গ্রামের প্রসেনজিৎ মাইতির ভেনামি চাষের জমিতে। প্রসেনজিৎ মাইতি জানান তিনি প্রায় আট বছর ধরে এই ভেনামী চাষ করে আসছে।

[আরও পড়ুনঃ WB Weather: ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গ, বুধে বৃষ্টির সম্ভাবনা বঙ্গে]

তিনি প্রায় আট বিঘা জমিতে এই ভেনামী মাছ চাষ করেন। রাতের অন্ধকারে দুষ্কৃতীরা তাদের তিনটি পয়েন্টে বিষক্রিয়া ফেলার জন্য প্রচুর মাছের ক্ষতি হয়েছে(Fish Poisoning)। সব মাছ মারা গিয়েছে। তিনি অনুমান করছেন প্রায় ২০ থেকে ২৫ লক্ষ টাকা তার ক্ষতি হয়েছে। সকালে গিয়ে মাছের পয়েন্টে দেখে প্রচুর মাছ মারা গিয়েছে। তিনি আরও জানান ঘটনাস্থলে বিষের গন্ধ একদিকে যেমন পাওয়া যাচ্ছে, তেমনি তিনটি বিষের পলি পেপার পাওয়া গিয়েছে।

FB POST:https://www.facebook.com/truthofbengal

তিনি ময়না থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে(Fish Poisoning)। ব্যক্তিগত আর্থিক লেনদেনের কারণে এক ব্যক্তি এই ধরনের কাজ করেছে বলে জানিয়ে ময়না থানায় অভিযোগ দায়ের করেন প্রসেনজিৎ মাইতি। দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেছেন প্রসেনজিৎ মাইতি।

Related Articles