Justice Denied: নাবালিকাকে ধর্ষণ করে খুনের মামলায় বেকসুর খালাস অভিযুক্তের, উচ্চ আদালতের দ্বারস্থ হবে পরিবার
Justice Denied strikes at Purba Medinipur where the only accused in a 2018 rape‑murder of a ninth‑grade girl was acquitted due to lack of evidence.
Truth Of Bengal: প্রমাণের অভাবে নবম শ্রেনীর ছাত্রীকে ধর্ষণ করে খুনের মামলায় বেকসুর খালাস অভিযুক্তের। মৃত ছাত্রীর বাড়িতে গেলেন আইনজীবীদের একটি বিশেষ প্রতিনিধি দল। প্রশাসনিক ব্যর্থতার দাবি তুলে উচ্চ আদালতের দ্বারস্থ হবেন জানালেন আইনজীবীরা( Justice Denied)। ২০১৮ সালের নবম শ্রেণীর এক ছাত্রীর ধর্ষন করে খুনের ঘটনায় একমাত্র অভিযুক্ত সেখ হামিদুলকে কয়েকদিন আগে বেকসুর খালাসের নির্দেশ দেয় পূর্ব মেদিনীপুর জেলা বিশেষ পক্স আদালত। পুলিশের চরম গাফিলতির অভিযোগে সরব হয়েছেন মৃতার পরিবার থেকে সরকারি আইনজীবী।
[আরও পড়ুনঃ “ষড়যন্ত্র করা হচ্ছে বিরোধীদের বিরুদ্ধে”, তেজস্বীর পাশে তৃণমূল]
এদিন মৃতার বাবা মায়ের সাথে কথা বলেন আইনজীবীরা। পাশাপাশি আগামীদিন পাশে থাকার আশ্বাস দেন। তবে মৃতার পরিবার উচ্চ আদালতে মেয়ের বিচারের আশায় দোষীর কঠোর শাস্তির দাবীতে আইনের দ্বারস্ত হবেন বলে জানান( Justice Denied)। প্রসঙ্গত তমলুকের চিয়াড়া গ্রামের বাসিন্দা নবম শ্রেণির ওই ছাত্রী ২০১৮ সালের ৩০ মে বাড়ির অদূরে আমবাগানে গিয়েছিল।তার পরে আর ফেরেনি। ২ জুন একটি খড়ি বাগান থেকে তাঁর পচাগলা দেহ উদ্ধার হয়। ঘটনায় ধর্ষণ ও খুনের অভিযোগে ওই গ্রামেরই বাসিন্দা শেখ হামিদুলকে হাওড়া থেকে পুলিশ গ্রেফতার করেন।
FB POST: https://www.facebook.com/truthofbengal
এদিন আইনজীবি প্রতিনিধি দলে আসা আইনজীবি ত্রিদিবেশ নন্দ জানান,এই মামলার ফলাফলে তিনি হতাশ( Justice Denied)।আর এবিষয়ে প্রশাসনিক দুর্বলতাকে দায়ী করেছেন।এখনো পর্যন্ত কি কারনে বা কে নাবালিকা কে মারলো তার তদন্ত সম্পন্ন করতে পারলোনা পুলিশ।যার করনে সন্দেহবশে একজনকে গ্রেফতার করা হলেও, প্রমানের অভাবে বেকশুর খালাস পায়।তাই আগামীদিন এই পরিবারের পাশে থেকে সঠিক বিচারের আশায় আইনের পথে লড়বেন বলে জানান।






