Bengal Weather: বৃষ্টিতে ভাসবে পুজোর প্রস্তুতি? দক্ষিণ ও উত্তরবঙ্গে টানা বৃষ্টির ইঙ্গিত
বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় শনিবার পর্যন্ত সেখানে বৃষ্টিপাত চলতে পারে বলে পূর্বাভাস।
Truth Of Bengal: দুর্গাপুজো দুয়ারে কড়া নাড়ছে। শহর থেকে মফস্বল—চারদিকে উৎসবের আমেজ, ঢাকের বোল আর বাজারে শেষ মুহূর্তের ভিড় জমিয়ে তুলেছে উৎসবের রঙ। তবে এই আনন্দের আবহেই ছায়া ফেলেছে আবহাওয়ার আশঙ্কা। হাওয়া অফিস সূত্রে জানা গেছে, আসন্ন সোমবার থেকে দক্ষিণবঙ্গে শুরু হতে পারে টানা বৃষ্টি, যা চলতে পারে অন্তত ছয় দিন ধরে। কলকাতা-সহ একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ ও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির তীব্রতা কিছুটা বাড়তে পারে বলে জানানো হয়েছে। ফলে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।(Bengal Weather)
আরও পড়ুনঃ অভিনয়ের নাম করে দেহ ব্যবসা! পুলিশের জালে বাঙালি অভিনেত্রী
উত্তরবঙ্গেও রয়েছে আবহাওয়ার অনিশ্চয়তা। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং কোচবিহারে সোমবারের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় শনিবার পর্যন্ত সেখানে বৃষ্টিপাত চলতে পারে বলে পূর্বাভাস। পুজোর সময় আনন্দমুখর পরিবেশে এই ধরনের বৃষ্টি স্বাভাবিকভাবেই প্রভাব ফেলতে পারে।(Bengal Weather)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
পুজোর আগে শেষ মুহূর্তে কেনাকাটা ও মণ্ডপসজ্জায় ব্যস্ত মানুষজনের জন্য এই পূর্বাভাস অবশ্যই চিন্তার কারণ। তবে আবহাওয়া দফতর আশ্বস্ত করেছে, এই বৃষ্টি প্রবল বা অতিভারী হবে না। তাই প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করলেই দুর্গাপুজোর উৎসব নিরাপদে ও আনন্দের সঙ্গেই উপভোগ করা সম্ভব।(Bengal Weather)






