খেলা

Asia Cup: এশিয়া কাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচে আম্পায়ার থাকবেন মাসুদুর

এবারের এশিয়া কাপের আসরে ভারত বনাম পাকিস্তানের ম্যাচে আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে দুই বাংলাদেশী আম্পায়ারকে।

Truth Of Bengal: মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ (Asia Cup)। তার আগে সোমবার এশিয়া কাপের আসরে যে সকল আম্পায়াররা ম্যাচ পরিচালনা করবেন তাঁদের নাম ঘোষণা করা হল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে। এবারের এশিয়া কাপের আসরে ভারত বনাম পাকিস্তানের ম্যাচে আম্পায়ারের ভূমিকায় দেখা যাবে দুই বাংলাদেশী আম্পায়ারকে। একজন মাঠে অপরজন তৃতীয় আম্পায়ারের ভূমিকা পালন করবেন।

[আরও পড়ুনঃ Migrant Abuse: থামছে না নির্যাতন, যোগীরাজ্যে হেনস্থার শিকার মুর্শিদাবাদের ১৮ পরিযায়ী শ্রমিক]

হাইভোল্টেজ এই ম্যাচে মাঠে দাঁড়িয়ে আম্পায়ারের ভূমিকা পালন করবেন মাসুদুর রহমান। এবং তাঁর সঙ্গে অপর আম্পায়ার হিসেবে দায়িত্ব সামলাবেন শ্রীলঙ্কার রুচিরা পালিয়াগুরুগে। এছাড়া বাংলাদেশ থেকে যিনি তৃতীয় আম্পায়ারের ভূমিকা পালন করবেন তিনি হলেন গাজি সোহেল।(Asia Cup)

FB POST: https://www.facebook.com/truthofbengal

২০২৫ সালের এশিয়া কাপে (Asia Cup) ভারত থেকেও মোট দুইজন আম্পায়ার সুযোগ পেয়েছেন। তাঁরা হলেন বীরেন্দ্র শর্মা এবং রোহন পণ্ডিত। এছাড়া শ্রীলঙ্কা থেকে অপর আম্পায়ার হিসেবে তালিকায় রয়েছেন রবীন্দ্র উইমালিসিরি। এবং আফগানিস্তান ও পাকিস্তানকে যে দুইজন আম্পায়ার সুযোগ পেয়েছেন তাঁরা হলেন আহমদ পাকতিন, ইজতাল্লুহ সফি, আসিফ ইয়াকুব এবং ফয়সল আফ্রিদি।

 

 

Related Articles