রাজ্যের খবর

Party Defection: জয়নগরের বিজেপির গড়ে ভাঙন! প্রায় ১৯০০ বিজেপি কর্মীর তৃণমূল কংগ্রেসে যোগ

Massive party defection in Joynagar as 1900 BJP workers, including booth leaders, join TMC under MLA Bishwanath Das.

Truth Of Bengal: জয়নগর: প্রীতম ভান্ডারী: জয়নগরের বিজেপির গড়ে ভাঙন। বিজেপি বুথ নেতৃত্বের হাত ধরে একসাথে প্রায় ১৯০০ বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসের যোগ দিল(Party Defection)। জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাসের হাত থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে নিলেন তারা।

আরও পড়ুনঃ Gurugram Murder: গুরুগ্রামে উদ্ধার বিদেশী মহিলার অর্ধনগ্ন দেহ, ঘিরে ফেলা হয়েছে এলাকা

দক্ষিণ ২৪ পরগনা জয়নগর দু’নম্বর ব্লকের মায়া হাউরি গ্রাম পঞ্চায়েত এলাকা বিজেপির গড় হিসেবে পরিচিত ছিল। আগের বিধানসভা নির্বাচনে বিজেপি র দলীয় প্রার্থীর সমর্থনে এই অঞ্চলে উড়ে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Party Defection)। আর এবার সেই মায়া হাউরি অঞ্চল থেকে বুথ স্তরের নেতৃত্ব সহ প্রায় ১৯০০ বিজেপি কর্মী যোগদান করল তৃণমূল কংগ্রেসে।

FB link: https://www.facebook.com/truthofbengal

এদিন আনুষ্ঠানিকভাবে জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস, জয়নগর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তুহিন বিশ্বাস সহ একাধিক নেতৃত্বের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে নিয়ে যোগদান করল বিজেপি কর্মী সমর্থকরা(Party Defection)। এ বিষয়ে জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস বলেন, জয়নগর দু’নম্বর ব্লকের মায়া হাউড়ি অঞ্চল দীর্ঘ ১০ বছর ধরে বিজেপি তাদের সংগঠন ধরে রেখেছে। কিন্তু এখন বিজেপি দলের বুথ স্তরের নেতৃত্ব থেকে সাধারণ কর্মী সমর্থকরা বুঝতে পারছে, তারা ভুল পথে পরিচালিত হয়েছিল। তাই তারা আজ তৃণমূল কংগ্রেসের যোগদান করল।

তৃণমূল কংগ্রেসের যোগদানের পর স্থানীয় বিজেপি নেতৃত্ব থেকে সাধারণ কর্মীরা জানান, দীর্ঘদিন যাবত বিজেপি দল একটার পর একটা প্রতিশ্রুতি দিয়ে এসেছে ,যা এখনো বাস্তবায়িত হয়নি(Party Defection)। তাই তারা পশ্চিমবঙ্গের উন্নয়নের সরকারের দলে যোগদান করতে বাধ্য হয়েছেন।

রবিবার বিকালে মায়াহাউরী অঞ্চল ছিল উৎসবের আমেজ। তৃণমূল কংগ্রেস ও তাদের মঞ্চে ব্যানারে বড় বড় করে লিখে রেখেছিল যোগদান মেলা। তাহলে কি আজকের পর থেকে মায়া হাউরি থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে বিজেপি দল ?
এই প্রশ্নই ঘুরছে এখন রাজনৈতিক মহলে।

Related Articles