ED Raids: বালি পাচার কাণ্ডের তদন্তে একযোগে ইডি-র তল্লাশি
সূত্রের খবর, মূলত ঝাড়গ্রামের গোপীবল্লভপুর এলাকাকে ঘিরেই শুরু হয়েছে এই অভিযান
Truth of Bengal: বালি পাচার কাণ্ডে ফের সক্রিয় হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সোমবার ভোরবেলা থেকেই রাজ্যের একাধিক জেলায় তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, মূলত ঝাড়গ্রামের গোপীবল্লভপুর এলাকাকে ঘিরেই শুরু হয়েছে এই অভিযান (ED Raids)।
আরও পড়ুনঃ Party Defection: জয়নগরের বিজেপির গড়ে ভাঙন! প্রায় ১৯০০ বিজেপি কর্মীর তৃণমূল কংগ্রেসে যোগ
তবে শুধু ঝাড়গ্রামেই নয়, কলকাতার বেহালা, বিধাননগর সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গায় একযোগে হানা দিয়েছে ইডি-র টিম। সকালের শুরুতেই ইডি-র একটি দল হানা দেয় ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে এক বালি ব্যবসায়ী শেখ জহিরুল আলি-র বাড়িতে। সুবর্ণরেখা নদীর পারেই অবস্থিত এই বিশাল তিনতলা বাড়ি ঘিরে ফেলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা (ED Raids)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
সূত্রের খবর, জহিরুল আলি একসময় ছিলেন ভিলেজ পুলিশ। পরে সেই পেশা ছেড়ে শুরু করেন বালির কারবার। বর্তমানে তাঁর নিজস্ব বালি খাদানও রয়েছে। দীর্ঘদিন ধরেই সুবর্ণরেখা নদী থেকে বেআইনি বালি তোলার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ইডি-র দল তাঁর বাড়ি ও গাড়িতে তল্লাশি চালিয়ে একাধিক গুরুত্বপূর্ণ নথিপত্র খতিয়ে দেখছে। স্থানীয়রা দাবি করেছেন, জহিরুল বালির ব্যবসা করলেও বেআইনি কিছু করেন না। তবে ইডি নিজস্ব তথ্য ও সার্চ ওয়ারেন্ট নিয়েই অভিযান চালাচ্ছে (ED Raids)।






