আরও শক্তিশালী সামরিক বাহিনী! রুশ S 400-র সংখ্যা বাড়াতে চলেছে ভারত
ভারত ২০১৮ সালে রাশিয়ার সঙ্গে ৫.৫ বিলিয়ন ডলারে ৫টি S-400 কেনার চুক্তি করে।
Truth Of Bengal: ক্রমশ রাশিয়ার অনেকটা ঘনিষ্ট হয়ে উঠেছে ভারত। এবার তারই এক প্রমাণ সামনে এল (India-Russia)। প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে বরণভচ্ছে অপারেশন সিঁদুরে পাক মিসাইলকে ধ্বংস করা S-400 বা সুদর্শনের সংখ্যা। সম্প্রতি রাশিয়ার সঙ্গে এবার এই ইস্যুতে আলোচনা শুরু করেছে ভারত। রুশ প্রতিরক্ষা বিভাগ সূত্রে খবর, ভারত ও রাশিয়ার মধ্যে আরও বেশি করে S-400 মিসাইল সিস্টেম কেনার আলোচনা শুরু হয়েছে। রুশ সামরিক বিভাগের এক শীর্ষ আধিকারিক জানান, ভারত এই আকাশ প্রতিরক্ষা মিসাইল কিনতে শুরু করেছে আলোচনা।
[আরও পড়ুন: মায়ের জুতোতে পা গলাবেন মেয়ে, শ্রীদেবীর ‘চালবাজ’-এর রিমেকে জাহ্নবী]
ভারত ২০১৮ সালে রাশিয়ার সঙ্গে ৫.৫ বিলিয়ন ডলারে ৫টি S-400 কেনার চুক্তি করে। তবে নানা কারণে বিলম্বিত হয় সেই সরবরাহ। ২০২৬-২০২৭ সালে সরবরাহ করা হবে এই চুক্তির শেষ দুটি মিসাইল। সেই পরিস্থিতির মাঝেই S-400 আরও বেশি করে কেনার বিষয়ে আলোচনা শুরু করল ভারত (India-Russia)।
FB POST: https://www.facebook.com/share/v/1FLoPpDgpB/
প্রসঙ্গত, এই ‘সুরক্ষাকবচ’ তৈরি হয় রাশিয়ায়। এই ‘সুদর্শন চক্র’ অন্ততপক্ষে ৬০০ কিলোমিটার দূর থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্র চিহ্নিত করতে সক্ষম (India-Russia)। ৪০০ কিলোমিটার দূর থেকে ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করতে সক্ষম। রাজস্থান, পাঞ্জাব ও উত্তর-পূর্বে পাকিস্তান ও চিনকে নজরে রেখে ৩টি S-400 মোতায়েন। সমগ্র বিশ্ব এই S-400-র মারণ ক্ষমতা দেখেছে অপারেশন সিঁদুরের সময়। পাকিস্তানের পর পর হামলা রুখেছে সুদর্শন। মার্কিন সেই শুল্ক চাপের মাঝেও ভারত এবার আরও বেশি মিসাইল কিনতে চলেছে।






