খেলা

Djokovic USOpen: ইউএস ওপেনের শেষ আটে পৌঁছলেন জোকার, সাবালাঙ্কা, আলকারাজ

চতুর্থ রাউন্ডের ম্যাচে জোকারের প্রতিপক্ষ ছিলেন জার্মানির জেএল স্ট্রুফের। সেই ম্যাচে জোকার বাজিমাত করেন ৬-৩, ৬-৩,৬-২ পয়েন্টের ব্যবধানে।

Truth of Bengal: চলতি বছরের ইউএস ওপেনে দুরন্ত ছন্দে রয়েছেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ। কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন নোভাক জকোভিচ, আরিনা সাবালাঙ্কা ও কার্লোস আলকারাজ। এই তিন তারকাই চতুর্থ রাউন্ডের ম্যাচে স্ট্রেট সেটে নিজেদের জয় হাসিল করেছেন (Djokovic USOpen)।

চতুর্থ রাউন্ডের ম্যাচে জোকারের প্রতিপক্ষ ছিলেন জার্মানির জেএল স্ট্রুফের। সেই ম্যাচে জোকার বাজিমাত করেন ৬-৩, ৬-৩,৬-২ পয়েন্টের ব্যবধানে। অভিজ্ঞ জোকারের সামনে ম্যাচের শুরু থেকেই যেন খেই হারাতে থাকেন জার্মানির স্ট্রুফ। কিন্তু জোকারের সামনে কোনওভাবেই নিজেকে দাঁড় করাতে পারলেন না স্ট্রুফ। ম্যাচের প্রথম থেকেই সার্ভিসে বাজিমাত করতে থাকেন জোকার। এবং নিখুঁত সার্ভিসেই শেষ পর্যন্ত জয়ের মুখ দেখেন সার্বিয়ান তারকা। তবে চতুর্থ রাউন্ডে সহজ প্রতিপক্ষের মুখোমুখি হলেও কোয়ার্টার ফাইনালে জোকারকে কঠিন প্রতিপক্ষের বিপক্ষেই কোর্টে নামতে হবে। কেননা শেষ আটের লড়াইয়ে জোকারের প্রতিদ্বন্দ্বি হলেন টেলর ফ্রিৎজে (Djokovic USOpen)।

আরও পড়ুনঃSRK Rani Reunion: এক ফ্রেমে রাহুল-টিনা! নস্টালজিয়ায় ভাসলেন অনুরাগীরা

এই ম্যাচে জোকারের কাছে প্রতিশোধের ম্যাচও বটে। কেননা চলতি বছরের অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে জোকারের দৌড় থামিয়ে দিয়েছিলেন টেলর। এখন দেখার এবার সেই ম্যাচে হারের মধুর প্রতিশোধ জোকার নিতে পারেন কি না। ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালের ছাড়পত্র আদায়ের সঙ্গে সঙ্গে এক নতুন নজিরও গড়লেন সার্বিয়ান তারকা। সবচেয়ে বেশি বয়সের (৩৮ বছর ১০২) টেনিস খেলোয়াড় হিসেবে চারটি গ্ল্যান্ডস্লামের কোয়ার্টার ফাইনালে উঠলেন তিনি। পাশাপাশি তিনি ভেঙে দিয়েছেন রজার ফেডেরারের রেকর্ড। এক বছরে চারটি গ্র্যান্ডস্লামের শেষ আটে খেলার রেকর্ড এখন সার্বিয়ান তারকার পকেটে (Djokovic USOpen)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal

এই টুর্নামেন্টের ওপর ম্যাচে জয়ের মুখ দেখলেন কার্লোস আলকারাজ। আর্থার অ্যাশ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আলকারাজ স্ট্রেট সেটে পরাজিত করেন ফ্রান্সের রিন্ডারকেনচকে। খেলার ফল ৭-৬, ৬-৩, ৬-৪। এই ম্যাচে জয়ের সঙ্গে সঙ্গে ২২টি ম্যাচের মধ্যে ২১টিতেই জয়ের মুখ দেখলেন আলকারাজ। ম্যাচের প্রথম সেটে আলকারাজকে একটু নড়বড় দেখালেও টাইব্রেকারে বাজিমাতের পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি আলকারাজকে। কোয়ার্টার ফাইনালে আলকারাজ মুখোমুখি হবেন লেহচিকার। অপর দিকে মহিলাদের ম্যাচে জয় পেয়েছেন আরিনা সাবালাঙ্কা। স্পেনের ক্রিস্টানা বুসকাকে স্ট্রেট সেটে পরাজিত করেন বেলারুস টেনিস তারকা। খেলার ফল ৬-১, ৬-৪ (Djokovic USOpen)।

Related Articles