Durga Puja: ৬টি বুড়োর ৬ মন চালে সাড়ে তিনশত বছরের দুর্গা মায়ের আরাধনার প্রস্তুতি তুঙ্গে
The Naskar family of South 24 Parganas continues their 300-year-old Durga Puja tradition at Mandir Bazar, known for unique rituals, no animal sacrifice, and strong community bonding.
Truth Of Bengal: লোকেশ হালদার, দক্ষিণ ২৪ পরগনা: হাতে গোনা আর মাত্র কয়েকদিন বাকি দুর্গাপূজার,চতুর্দিকেই সাজে সাজে রব, তারে মধ্যেই প্রাকৃতিক বিপর্যয় সমস্যায় পড়েছে পটুয়ারা(Durga Puja)। যতই সমস্যা থাক না কেন সমস্ত বাধা অতিক্রম করে এ বছর দক্ষিণ ২৪ পরগনা জেলার মন্দির বাজার এলাকার ৬ মন চালে ৬ জন বুড়োর সাড়ে ৩০০ বছরের দুর্গা পূজার প্রস্তুতি শুরু করেছে বর্তমান বংশধরেরা। কথিত আছি,নস্কর বাড়ির পূর্বপুরুষরা স্বপ্নে এই মদনমোহন দূর্গা মায়ের পূজা করার নির্দেশ পান সেই মতো এই পূজা হয়ে আসছে।
[আরও পড়ুন: SSC Scam: ইডির রেডারে জীবনকৃষ্ণের আত্মীয়দের ব্যাংক অ্যাকাউন্ট]
এই পুজোর প্রধান বৈশিষ্ট্য মহালয় এর আগে থেকে প্রতি পদে ৬দিন ধরেই বসে বোধন পূজা শুরু হয়ে যায়(Durga Puja)। ষষ্ঠীর দিনে নব পত্রিকার স্নান দিয়ে শুরু হয় দুর্গা উৎসব, তবে এই দুর্গা উৎসবে পশু বলির কোন রেওয়াজ নেই মাসকলাই বলির মধ্য দিয়ে বলির কাজ সম্পন্ন করা হয় মহা অষ্টমীর পরে।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
এই পূজা নস্কর বাড়ির নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলিয়ে দেয়। ইতিমধ্যে দালান বাড়িতে তৈরি হচ্ছে মদনমোহন রূপে দুর্গা মায়ের মূর্তি(Durga Puja)। ষষ্ঠীর ছদিন আগে থেকে পুজো শুরু হয় প্রায় ১৫ দিন এই নস্করপরিবারসহ এলাকার মানুষ জাতিভেদ বৈষম্য ভুলে সবাই মিলে মিশে একাকার হয়ে যায়।






