রাজ্যের খবর

Police Day: পুলিশ দিবসে অভিনব উদ্যোগ, দশম শ্রেণীর ছাত্রী আইসির দায়িত্বে

On Police Day, a class 10 student from Jalpaiguri took charge as the Officer-in-Charge of Kotwali Police Station for one hour.

Truth Of Bengal: জলপাইগুড়ি: ১ লা সেপ্টেম্বর ‘পুলিশ দিবস’ । রাজ্য জুড়ে সেই পুলিশ দিবস বিভিন্নভাবে পালন করা হচ্ছে। আর পুলিশ দিবসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসির দায়িত্ব সামলালেন শহরের ইংরেজি মাধ্যমের দশম শ্রেণীর এক ছাত্রী। এদিন রীতিমতো নিয়ম অনুযায়ী কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত এক ঘন্টার জন্য দশম শ্রেণীর ছাত্রী প্রিয় দত্তা গুহকে আইসির দায়িত্ব বুঝিয়ে দেন।

[আরও পড়ুন: Durga Puja: ৬টি বুড়োর ৬ মন চালে সাড়ে তিনশত বছরের দুর্গা মায়ের আরাধনার প্রস্তুতি তুঙ্গে]

এরপর এক ঘন্টার জন্য কোতোয়ালি থানার দায়িত্ব সামলান ওই ছাত্রী। ওই সময় থানা এলাকার এক মহিলা নথিপত্র হারিয়ে যাওয়ার অভিযোগ জানাতে আসেন। এই অভিযোগও জমা নেন দায়িত্বপ্রাপ্ত আইসি। আইসির চেয়ারে বসে ওই ছাত্রী বলেন,” দায়িত্ব পেয়ে নার্ভাস লাগছে। তবে যদি সুযোগ হয় তাহলে অবশ্যই পুলিশ হব। জলপাইগুড়ি শহরের রাতের দিকে নিরাপত্তা আরো সুনিশ্চিত করতে চাই।”

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

এ বিষয়ে কোতোয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত জানান,” গত ২০২০ সাল থেকে ১ লা সেপ্টেম্বর দিনটিকে পুলিশ দিবস হিসেবে পালন করা হয়। এবার আমরা শহরের একটি স্কুলের ছাত্র ছাত্রীদের থানায় নিয়ে আসলাম। এখান থেকে তারা কিছুটা শিখতে পারল যে পুলিশ প্রশাসন কিভাবে কাজ করে।”

Related Articles