Badminton: বিশ্ব ব্যাডমিন্টনের আসরে ব্রোঞ্জ জয় করেও নজির সাত্ত্বিক-চিরাগের
এরপর প্রথম সেটের ভুল শুধরে দ্বিতীয় সেটের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর আরও আক্রমণ শুরু করেন ভারতীয় শার্টলার জুটি।
Truth Of Bengal: বিশ্ব ব্যাডমিন্টনে ব্রোঞ্জ জয় করলেন দুই ভারতীয় শার্টলার সাত্ত্বিক সাইরা-চিরাগ শেট্টি জুটি। শেষ চারের লড়াইয়ে ভারতীয় শার্টলার জুটিকে পরাজিত হতে হল চিনের ই-লিও-বয়াং চেন জুটির কাছে। ম্যাচের ফল ১৯-২১, ২১-১৮, ১২-২১।(Badminton)
শেষ চারের এই ম্যাচে প্রথম দিকে চিনের জুটিকে পিছনে ফেলে ক্রমশ এগিয়ে গেলেও তা শেষ পর্যন্ত ধরে রাখতে পারেননি দুই ভারতীয় শার্টলার। মাত্র দুই পয়েন্টের ব্যবধানে শেষে সেটটিতে জয় হাসিল করে নেন চিনা শার্টলাররা। এরপর প্রথম সেটের ভুল শুধরে দ্বিতীয় সেটের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর আরও আক্রমণ শুরু করেন ভারতীয় শার্টলার জুটি। এবং ২১-১৮ পয়েন্টের ব্যবধানে জয় হাসিল করে ফেলেন তারা।(Badminton)
আরও পড়ুনঃ Priya Marathe: ৩৮ বছর বয়সে পরলোকগমন প্রিয়া মারাঠের
ম্যাচ হেরে ফাইনাল সেটে নিজেদের রণকৌশল বদলে ভারতীয় শার্টলারদের ওপর আক্রমণ শানাতে শুরু করেন চাইনিজ জুটি। এবং শুরুতেই তাঁদের আক্রমণের ঝাঁঝ সামলাতে বেশ কিছুটা ব্যাকফুটে চলে যান সাত্ত্বিক-চিরাগরা। তারপর খেলায় ফেরার চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর সেটা সম্ভব হয়নি। ফলে সেটটিতে হারের মুখ দেখতে হয় ভারতীয় শার্টলার জুটিকে।(Badminton)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
ম্যাচ হারলেও ভারতীয় ব্যাডমিন্টন জগতে নজির গড়লেন সাত্ত্বিক সাইরাজ-চিরাগ শেট্টি জুটি। চলতি বছরে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের আসরে ভারতের পুরুষ বিভাগে ডাবলসে ব্রোঞ্জ পদক জয়ের ফলে এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি পদক জয়ের স্বাদ পেলেন সাত্ত্বিক-চিরাগ। এই পদক জয়ের ফলে বিগত ১৪ বছরের মতো বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের আসর থেকে ভারতকে এবারও একেবারে খালি হাতে ফিরতে হল না।(Badminton)
ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চিরাগ বলেন, ‘তৃতীয় সেটের শুরু থেকেই আমরা নিজেদের ছন্দটা ধরে রাখতে পারিনি। সেই সুযোগটাই কাজে লাগিয়েছেন চিনা শার্টলাররা। তারপর আমরা ম্যাচে ফেরার চেষ্টা করলেও আর সম্ভব হয়নি। তবে ম্যাচে জয়ের জন্য অবশ্যই কৃতিত্ব দিতে হবে আমাদের প্রতিপক্ষ খেলোয়াড়দের।’






