এসআইআরের নামে ভোটারদের তথ্য চুরি! বর্ধমান থেকে গ্রেফতার এক
ঘটনাকে ঘিরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে গোটা জেলায়।
Truth Of Bengal: এসআইআরের নামে ভোটারদের তথ্য চুরি (Data Scam)! অভিযোগ পেয়েই ময়দানে নামে কাটোয়া থানার পুলিশ। গ্রেফতার করেন এক ব্যক্তিকে। জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম হিমাদ্রি ঘোষ। তাঁর বয়স ২৪ বছর। তিনি বর্ধমান শহরের শ্রীপল্লীর বাসিন্দা। শনিবার ধৃত হিমাদ্রিকে পেশ করা হয়েছে কাটোয়া মহকুমা আদালতে। ঘটনাকে ঘিরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে গোটা জেলায়।
[আরও পড়ুন: Badminton: বিশ্ব ব্যাডমিন্টনের আসরে ব্রোঞ্জ জয় করেও নজির সাত্ত্বিক-চিরাগের]
উল্লেখ্য, গত ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি সভার আয়োজন করা হয়েছিল মেয়ো রোডে। সেখানে উপস্থিত সকলের উদ্দেশে বক্তব্য রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Data Scam)। নিজের বক্তব্যে তৃণমূল সুপ্রিমো সকলকে এসআইআর নিয়ে সতর্ক করেছিলেন এবং জানিয়েছিলেন যে সমীক্ষার নামে তথ্য নিয়ে মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে।
[আরও পড়ুন: Priya Marathe: ৩৮ বছর বয়সে পরলোকগমন প্রিয়া মারাঠের]
মুখ্যমন্ত্রী যা বলেছিলেন, এবার সেরকমই একটি ঘটনা ঘটল পূর্ব বর্ধমান জেলায়। ঘটনাটি কী? করজগ্রামের এক বাসিন্দা অরিন্দম মণ্ডল একটি লিখিত অভিযোগ দায়ের করেন থানায় এবং দাবি করেন যে কদিন ধরে কয়েকজন বহিরাগত ব্যক্তি গ্রামে ঘুরে বেড়াচ্ছেন এবং ভোটারদের থেকে তথ্য সংগ্রহ করছেন নির্বাচন কমিশনের অনুমোদিত সংস্থার কর্মী বলে দাবি করে। সেই অভিযোগের ভিত্তিতেই এই গ্রেফতার।






