Cricket Sponsorship: নতুন স্পনসর আরও বেশি অর্থ দেবে, আশায় পথ চেয়ে বোর্ড কর্তারা
একটি বহুল প্রচলিত ইংরেজি সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, বিসিসিআই নাকি চাইছে নতুন যে স্পনসর আসবে তাদের সঙ্গে তিন বছরের চুক্তি সারতে।
Truth Of Bengal: সম্প্রতি কেন্দ্রীয় সরকারের নয়া ক্রীড়ানীতির কবলে পড়ে ভারতীয় বোর্ডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ড্রিম-১১ অনলাইন গেমিং সংস্থা। এখনও তাদের সঙ্গে বোর্ডের চুক্তির মেয়াদ থাকলেও নিয়মের বেড়াজালে পড়েই শুভমন-বুমরাদের জার্সির টাইটেল স্পনসর হিসেবে আর দেখা যাবে না এই সংস্থার লোগোকে। ফলে নতুন স্পনসরের খোঁজার কাজ শুরু করে দিয়েছে বোর্ড। একটি বহুল প্রচলিত ইংরেজি সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, বিসিসিআই নাকি চাইছে নতুন যে স্পনসর আসবে তাদের সঙ্গে তিন বছরের চুক্তি সারতে। এবং এই তিন বছর স্পনসর কর্তাদের কাছ থেকে ৪৫০ টাকা দাবি করার পরিকল্পনা রয়েছে দেবজিৎ সইকিয়া এবং রাজীব শুক্লাদের।(Cricket Sponsorship)
আরও পড়ুনঃ Narendra Modi: শেষমেশ মোদীর মণিপুর যাত্রা? জল্পনা তুঙ্গে
প্রসঙ্গত, ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে ড্রিম ১১-র চুক্তি হয়েছিল তিন বছরের জন্য। তাতে ওই সংস্থা বিসিসিআইকে বছরে দিত ৩৫৮ কোটি টাকা। এবার তাদের সঙ্গে চুক্তি মাঝপথে বাতিল হওয়ার কারণে, বিসিসিআই কর্তারা আশা করছেন খুব শীঘ্রই হয়ত ভারতীয় ক্রিকেট দলের নতুন স্পনসর পাওয়া সম্ভব হবে।(Cricket Sponsorship)
ওই সংবাদ মাধ্যম সূত্রে আরও জানা গিয়েছে, বোর্ড কর্তারা নতুন স্পনসরের সঙ্গে তিন বছরের চুক্তি সারতে চাইছেন। ওই তিন বছরে মোট ১৪০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ঘরোয়া টুর্নামেন্ট, আন্তর্জাতিক টুর্নামেন্টের পাশাপাশি এশিয়া কাপ ও আইসিসি-র টুর্নামেন্টগুলির জন্যও তারা স্পনসর করবে। এর জন্য ইতিমধ্যে বোর্ড কর্তারা নাকি আর্থিক পরিমাণও ঠিক করে ফেলেছেন। যেমন দ্বিপাক্ষিক সিরিজের জন্য ৩.৫ কোটি টাকা এবং এশিয়া কাপ ও আইসিসি টুর্নামেন্টের জন্য ১.৫ কোটি টাকা।(Cricket Sponsorship)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
এই ব্যাপারে মন্তব্য করতে গিয়ে বোর্ডের এক কর্তা জানান, ‘নতুন স্পনসরের কাছে যে আর্থিক পরিমাণ বিসিসিআই-র পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে তা সদ্য প্রাক্তন স্পনসর ড্রিম-১১ থেকে বেশি হলেও তার আগের স্পনসর বাইজুসের থেকে অনেক কম।’
এদিকে বোর্ড কর্তারা আশা করছেন সেপ্টম্বরের ৯ তারিখ থেকে যেহেতু এশিয়া কাপ শুরু হবে, তাই টিম ইন্ডিয়ার জার্সি স্পনসরের খোঁজার কাজ চলছে। কিন্তু হাতে সময় কম থাকায় তাতে কিছুটা সময় বিলম্ব হতে পারে। তবে বোর্ড কর্তারা আশা করছেন আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ঘরের মাঠে শুরু হওয়া মহিলা বিশ্বকাপের আগেই হয়ত খুব সম্ভবত নতুন স্পনসরের সন্ধান পেয়ে যাবেন তাঁরা।


