Smart Classroom: শিক্ষায় আধুনিকতার ছোঁয়া, সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন স্মার্ট ক্লাসরুম
দীর্ঘদিনের জল্পনা ও বিতর্কের অবসান ঘটিয়ে আধুনিক শিক্ষার নতুন অধ্যায়ের সূচনা হল বলে মনে করছে স্থানীয় মহল।
রাকেশ চক্রবর্তী, হুগলি: শৈশবের গোড়া থেকেই উন্নতমানের শিক্ষা পেয়ে বেড়ে উঠুক শিশু পড়ুয়ারা। এমনটাই চায় রাজ্য সরকার। আর তার জন্য অধিকাংশ স্কুলে স্মার্ট ক্লাসরুম গড়ে তোলা চলছে। যাতে উন্নতমানের শিক্ষা পায় পড়ুয়ারা। এই আবহে হাওড়ার বালীকা বানী মন্দির স্কুলে অবশেষে চালু হল স্মার্ট ক্লাসরুম। শনিবার দুপুরে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ঘটা করে উদ্বোধন করেন এই প্রকল্পের (Smart Classroom)।
আরও পড়ুনঃ NH10: যোগাযোগের লাইফলাইনে ফের ধস, বারবার ধাক্কা পর্যটন অর্থনীতিতে
দীর্ঘদিনের জল্পনা ও বিতর্কের অবসান ঘটিয়ে আধুনিক শিক্ষার নতুন অধ্যায়ের সূচনা হল বলে মনে করছে স্থানীয় মহল। অনুষ্ঠানে সাংসদকে ফুল ও আবীর দিয়ে অভ্যর্থনা জানায় স্কুলের ছাত্রীরা। কৃতজ্ঞতা প্রকাশ করে তারা জানায়, ‘ আমাদের পড়াশোনার সুবিধার জন্য আধুনিক প্রযুক্তি যুক্ত ক্লাসরুম করে দেওয়ায় আমরা কৃতজ্ঞ।‘ উদ্বোধনী ভাষণে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ আমার রাজনীতির শুরু থেকেই শিক্ষা ও স্বাস্থ্যকে সর্বাগ্রে গুরুত্ব দেওয়ার প্রতিজ্ঞা করেছি। এই স্কুলে স্মার্ট ক্লাসরুম চালুর মাধ্যমে প্রথম পদক্ষেপ নিলাম (Smart Classroom)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
আগামী দিনে আরও অনেক স্কুলে এই ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হবে।‘ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের মতে, স্মার্ট ক্লাস চালু হলে ছাত্রীরা পড়াশোনায় আরও আগ্রহী হবে এবং নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে। স্থানীয় মানুষজনের মতে, এই উদ্যোগ এলাকার শিক্ষাক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দিল। সেইসঙ্গে স্মার্ট ক্লাসরুম চালুর জেরে পড়াশোনার প্রতি ভালবাসা তৈরি হয়েছে। উপকৃত হবে বহু পড়ুয়ারা (Smart Classroom)।






