কলকাতা

TMCP প্রতিষ্ঠা দিবসে নিজের লেখা কবিতা শোনালেন মুখ্যমন্ত্রী, দেখুন ভিডিয়ো

এদিন বাম বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো।

Truth Of Bengal: TMCP-র প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে একাধিক বিষয় নিয়ে কথা বলেন তিনি। কিন্তু অনুষ্ঠান শেষ করার আগে সম্প্রিতির বার্তা দিয়ে নিজের লেখা কবিতাও শুনিয়েছেন (Mamata Poem)। রইল সেই মুহূর্তের ভিডিয়ো।

তাঁর কবিতা-

‘মঙ্গলদ্বীপ নিয়ে এসো মাগো বাংলার ঘরে ঘরে
নতুন প্রজন্ম হাল ধরো আজ বাংলার দরবারে
এই বাংলায় জন্ম নিল রবীন্দ্র নজরুল
একই বিন্তে দুটি কুসুম আলোকময় সেই ফুল
এই বাংলায় জন্ম হল প্রকৃত সভত্যার
ইতিহাসের পাতায় আছে কত সংস্কার’।।

তীব্র কটাক্ষ করে সুপ্রিমো বলেন, “আপনারা মানুষের অধিকার কেড়ে নেন। বাংলাদেশি আখ্যা দিয়ে গরিব মানুষদের উপর অত্যাচার করেন। আমি মনে করি, গরিব মানুষেরা আমার হৃদয়। আমার সবচেয়ে বড় মেধা। আমি জাত-পাত মানি না। আমি মানি মনুষ্যত্ব।”

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আরও বলেন, “কিছু হিংসুটে লোক আছে। দেখলেই জ্বলে, আর লুচির মতো ফোলে। এরা হচ্ছে তাই। ১০০ দিনের কাজে পরপর চার-পাঁচ বছর আমরা এক নম্বরে ছিলাম। গ্রামীণ আবাস যোজনা, রাস্তা তৈরিতে এক নম্বরে ছিলাম। তাই সেলফিশ জায়েন্টেরা, যাঁরা হাই লোডেড ভাইরাস, তাঁরা হিংসা করে আমাদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে এনআরসি চালু করবে এবং সকলের ভোটাঅধিকার কেড়ে নেবে। জীবন থাকতে কারও ভোটাধিকার কাড়তে দেব না।”

[আরও পড়ুন: Leopard Attack: লেপার্ডের আক্রমণে ফের মৃত্যু, জলপাইগুড়িতে বাড়ি থেকে তুলে নিয়ে গেল কিশোরকে]

এদিন বাম বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো (Mamata Banerjee) । তিনি বলেন, “তৃণমূলকে শুধু বাম-বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হয় না। সব শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়। আমাদের পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হলে, তখন মুখে বোল ফোটে না। পরশুদিনও হাবরায় এক জন মারা গিয়েছেন। তাঁকে মহারাষ্ট্রে মারা হয়েছিল। ইলেকশন আসলেই দেখবেন এজেন্সির দাপাদাপি বাড়ে। একটা এজেন্সি নয়। আগে কখনও কেন্দ্রীয় এজেন্সি বিজেপি করত না। কোনও রাজনৈতিক দল করত না।”

Related Articles