Leopard Attack: লেপার্ডের আক্রমণে ফের মৃত্যু, জলপাইগুড়িতে বাড়ি থেকে তুলে নিয়ে গেল কিশোরকে
গত ১৯ শে জুলাই কলাবাড়ি চা বাগান থেকে তিন বছরের শিশুকে তুলে নিয়ে যায় লেপার্ড। প্রতিবারই সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন বা গুরুতর জখম হয়েছেন।
Truth of Bengal: ফের লেপার্ডের হামলায় প্রাণ গেল এক কিশোরের। এক কিশোরকে বাড়ি থেকে তুলে নিয়ে গেল লেপার্ড। জলপাইগুড়ি জেলার ডুয়ার্সের বানারহাট থানার অন্তর্গত উত্তর শালবাড়ী এলাকার ঘটনা। জানা গিয়েছে মৃতের নাম আলামিন রহমান (১১)।ষষ্ঠ শ্রেণীর কলাবাড়ি টি ই স্কুলের ছাত্র সে। স্থানীয়দের দাবি, এর আগেও একাধিকবার এই অঞ্চলে লেপার্ড আক্রমনের ঘটনা ঘটেছে (Leopard Attack)।
আরও পড়ুনঃ Delhi Air Pollution: ভয়াবহ বায়ুদূষণ: দিল্লিতে গড়ে ৮ বছরেরও বেশি আয়ু হারাচ্ছে মানুষ
গত ১৯ শে জুলাই কলাবাড়ি চা বাগান থেকে তিন বছরের শিশুকে তুলে নিয়ে যায় লেপার্ড। প্রতিবারই সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন বা গুরুতর জখম হয়েছেন। তবুও বন দফতর কোনও কার্যকর ব্যবস্থা নেয়নি। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বানারহাট থানার পুলিশ এবং বিন্নাগুড়ি বন্যপ্রাণ বিভাগের বন কর্মীরা। বন দফতর এবং পুলিশকে দেখে ক্ষোভ উগরে দেয় গ্রামবাসীরা। জানা গিয়েছে, বুধবার সন্ধ্যা সাতটা নাগাদ বাড়ির সামনেই দাঁড়িয়েছিল আলামিন (Leopard Attack)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
সেসময় আচমকা একটি লেপার্ড গ্রামে ঢুকে পড়ে এবং মুহূর্তের মধ্যে কিশোরটিকে টেনে নিয়ে যায়। চিৎকার চেঁচামেচিতে গ্রামবাসীরা ছুটে আসে। এরপর প্রায় ১০০ মিটার দূরত্বে তাকে ফেলে পালিয়ে যায় লেপার্ড। সেখান থেকে উদ্ধার করা হয় আলামিনকে। ঘটনার জেরে ইতিমধ্যে এলাকায় প্রবল আতঙ্ক ছড়িয়েছে। পরবর্তীতে ঘটনাস্থলে যান অতিরিক্ত পুলিশ সুপার গ্ৰামীণ সমীর আহমেদ, ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক গ্যালসন লেপচা সহ বিরাট পুলিশ বাহিনী। এরপর দেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ (Leopard Attack)।






