কলকাতা

Mamata Banerjee: অন্যায়ের সাথে আপস নয়, অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের ডাক মুখ্যমন্ত্রীর

Truth Of Bengal: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী আজ। এই উপলক্ষে কলকাতার গান্ধী মূর্তি পাদদেশে মেয়ো রোডে মহাসমাবেশ হতে চলেছে। তার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দলের ছাত্রদের উদ্দেশ্যে বার্তা দিলেন। সামাজিক মাধ্যমে দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসে তিনি লিখলেন, ‘তৃণমূল ছাত্র পরিষদের এই ঐতিহাসিক প্রতিষ্ঠা দিবসে আমি এর নতুন-পুরোনো সকল সদস্য-সদস্যাকে জানাই জাতীয়তাবাদী অভিনন্দন।’ ( Mamata Banerjee)

আরও পড়ুনঃ Bengal Weather: আবারও নিম্নচাপ বঙ্গোপসাগরে, কিন্তু বাংলায় কতটা প্রভাব?

তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল পরিবারের অবিচ্ছেদ্য অঙ্গ। বাংলাকে আরও উন্নত ও শক্তিশালী করার লক্ষ্যে আমাদের যে লড়াই তাতে তারাও সামিল। আজকের এই বিশেষ দিনে আমি আমার নবীন সহকর্মীদের বলব, কোনো অবস্থায় অন্যায়ের সঙ্গে আপস করবে না। মাথা উঁচু করে বাঁচবে। অন্যায়ের বিরুদ্ধে যেকোনো লড়াইয়ে আমাকে তোমরা সবসময় পাশে পাবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।’ ( Mamata Banerjee)

লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal

তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠার পর থেকে প্রতিবছর এই দিন মহাসমাবেশ হয় কলকাতার রাজপথে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ছাত্র সমাবেশে যোগ দেন। আর সেই সমাবেশ থেকে আগামী দিনে কি করনীয় কি করতে হবে তার দিক নির্দেশ করেন তৃণমূল সুপ্রিমো। ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে শেষবার এই সমাবেশ হতে চলেছে। স্বাভাবিকভাবেই এবারের সমাবেশের গুরুত্ব আলাদা। এদিন মুখ্যমন্ত্রী এই সমাবেশ থেকে নির্বাচনকে সামনে রেখে একাধিক বার্তা দেবেন বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল।( Mamata Banerjee)

তবে সাম্প্রতিক সময়ে বাংলা ও বাঙালির ওপর আঘাত নেমে এসেছে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের উপর অত্যাচার চলছে। বাংলা ভাষায় কথা বললে তাদেরকে বাংলাদেশী তকমা দিয়ে দেওয়া হচ্ছে। পুলিশ হেনস্থা করছে। ভিন রাজ্যে কাজ করতে যাওয়া এমন বেশ কয়েকজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এরকম এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে এবারের ছাত্র সমাবেশ। আর সেই সমাবেশের আগে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিম ও মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্রদের সাহস নিয়ে এগিয়ে যাওয়ার বার্তা দিলেন। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার বার্তা দিলেন। আর সেইসঙ্গে এটাও জানালেন সব সময় তিনি ছাত্রদের পাশে আছেন এবং থাকবেন। মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘অন্যায়ের বিরুদ্ধে যেকোনো লড়াইয়ে আমাকে তোমরা সবসময় পাশে পাবে।'( Mamata Banerjee)

Related Articles